Gold ATM: এটিএমেই স্বর্ণ ভাণ্ডার, কার্ড পাঞ্চ করলেই মিলবে সোনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে শুধু টাকা নয়, কার্ড পাঞ্চ করে এবার মিলবে সোনার কয়েন। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সোনা কেনার জন্য এবার আর দোকানে যেতে হবে না, এটিএম থেকে এবার বেরোবে তা। সম্প্রতি পৃথিবীর প্রথম ‘সোনার এটিএম’ তৈরি হয়েছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে।  দেশের প্রথম গোল্ড এটিএমের উদ্বোধনে সংস্থার কর্তারা ছাড়াও হাজির ছিলেন তেলঙ্গানা মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনিতা লক্ষ রেড্ডি।

আরও পড়ুনঃ ১ এর বদলে ৫০, এটা কোনো ভূতের কাজ নয়! বেলাগাম দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

হায়দরাবাদের একটি স্টার্ট আপ সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ এটিএম। সোনার দাম প্রতিদিন ওঠা-পড়া করে। সেই হিসেব নজরে রেখেই কয়েনের দাম স্থির করবে এই মেশিন। আগামী  দু’ বছরে হায়দরাবাদে আরও কয়েকটি গোল্ড এটিএম তৈরির পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

এটিএমেই স্বর্ণ ভাণ্ডার, কার্ড পাঞ্চ করলেই মিলবে সোনা
এটিএমেই স্বর্ণ ভাণ্ডার, কার্ড পাঞ্চ করলেই মিলবে সোনা

গোল্ড সিক্কা প্রাইভেট লিমিটেড নামে তেলঙ্গানার গয়না ব্যবসায়ী সংস্থা এই অভিনব উদ্যোগ নিয়েছে। এই সংস্থা আগে মূলত অনলাইনে গয়না কেনাবেচা করত। আর এবার তাঁরা তৈরি করল সোনার এটিএম। আপাতত আট রকম ওজনের সোনার কয়েন পাওয়া যাবে এই মেশিনে।

এটিএমেই স্বর্ণ ভাণ্ডার, কার্ড পাঞ্চ করলেই মিলবে সোনা

gold atm 3সংস্থা সূত্রে জানান হয়েছে ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম ওজনের সোনার কয়েন মিলবে এটিএম। আর এই এটিএমের পরিষেবা মিলবে ২৪ ঘণ্টা। গোল্ডসিক্কার তরফ থেকে জানানো হয়েছে, সোনার দামে সাধারণত ওঠা-পড়া লেগেই থাকে। তা থেকে মানুষকে মুক্তি দিতে, এবং সম্ভাব্য সর্বনিম্ন দামে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এমন অভিনব উদ্যোগের কথা ভাবা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন