Dostojee: টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে বাংলার দোস্তজী, আবেগপ্রবন হয়ে কী লিখলেন পরিচালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই অস্কারের মঞ্চে ইতিহাস তৈরি করল ভারতীয় সিনেমা। মৌলিক সঙ্গীত বিভাগে সেরা গানের পুরস্কার জিতেছে ‘নাটু নাটু’ এবং সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম পুরস্কার জিতেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। আবার ফের বিদেশে বড় সাফল্য বাংলার ‘দোস্তজী’। আমেরিকার টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে ‘দোস্তজী’।

আরও পড়ুনঃ হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু, নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে

Tollywood - Rare honour for Team Dostojee at Prosenjit's Ballygunge home - Telegraph India

দোস্তজী’র এই পোস্টার দেখে আবেগে আত্মহারা হয়ে  পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় লিখেছেন তাঁর পুরনো দিনের কথা,  স্মৃতিচারণ করেছেন তিনি। তিনি তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন “অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে ‘দোস্তজী’ রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা।

dostjee 2
টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে বাংলার দোস্তজী, আবেগপ্রবন হয়ে কী লিখলেন পরিচালক

তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে। আমেরিকাতে এসে জানতে পারলাম ‘দোস্তজী’ র টিজার/ট্রেইলার চলছে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল দানবীয় সব বিলবোর্ডে। যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি!!

টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে বাংলার দোস্তজী, স্মৃতিচারণ করলেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়

dostojee et00343480 1667371961
টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে বাংলার দোস্তজী, আবেগপ্রবন হয়ে কী লিখলেন পরিচালক

বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে ‘দোস্তজী’ চললো টাইম স্কোয়ারের বিলবোর্ডে। নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন