নজরবন্দি ব্যুরোঃ শত্রুদের ঘাঁটি খুঁজে বের করতে, সীমান্তে নজরদারি রাখতে, লুকনো অস্ত্রশস্ত্রের হদিশ দিতে কুকুরদের প্রশিক্ষণ দেয় ভারতীয় সেনা। বিশেষ করে তিব্বতি ম্যাস্টিফ, জার্মান শেফার্ড গোত্রের কুকুরদের ওপর ভরসা বেশি। এবার সেনার কাজে যোগ দিতে চলেছে চিলরাও।
আরও পড়ুনঃ নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা, স্থগিতাদেশ বাড়িয়ে দিল হাই কোর্ট
পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোন ধ্বংস করতে চিলদের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী। প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের নাম রাখা হয়েছে ‘অর্জুন’। খুব শীঘ্রই এই অর্জুন আকাশে লক্ষ্যভেদ করতে আসরে নামবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। অর্জুনকে শত্রুদেশের ড্রোন দেখামাত্রই ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনেক দিন ধরেই পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশকারী ড্রোন আটকানোর পাকাপাকি উপায় খুঁজছিলেন ভারতীয় সেনাকর্তারা। অপর দিকে মোদী সরকার গত ৩ মার্চ, ২০২২-এ ভারতীয় সেনাবাহিনীর (আইএ) জন্য হালকা ট্যাঙ্ক তৈরির কথা ঘোষণা করেছিল।

এই সিদ্ধান্তটি ২০২০ সালের ডিফেন্স প্রকিওরমেন্ট প্রসিডিওর (ডিপিপি) এর মেক-আই ক্যাটাগরির অধীনে নেওয়া হয়েছিল, এবং বিষয়টি এসেছিল ভারতের কে৯–বজ্র মোবাইল হাউইটজারকে হালকা ট্যাঙ্কে রূপান্তরের পটভূমিতে।
ভারতীয় সেনার হাতে এবার নতুন অস্ত্র, ড্রোন ধ্বংস করতে আসরে ‘অর্জুন’
কে৯–বজ্র হল একটি ট্র্যাক্ড ১৫৫এমএন/২ স্বচালিত হাউইটজার, যা ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেটি এই মুহূর্তে চিন সীমান্তে দক্ষতার সাথে কাজ করছে বলে জানা গিয়েছে।



