নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজে বড় বদল? নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য ভারতীয় দলে বাদ পড়তে পারেন ৬ তারকা!

২০২৬ সালের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চোট, বিশ্রাম ও ফর্মের অঙ্কে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা। ২০২৫-কে বিদায় জানিয়ে ২০২৬-এর শুরুতেই ব্যস্ত সূচিতে নামছে ভারতীয় ক্রিকেট দল। বছরের প্রথম সিরিজেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ১১ জানুয়ারি বরোদা, ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরে হবে ম্যাচগুলি। এই সিরিজের জন্য ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

কবে দল ঘোষণা? নজর নির্বাচকদের দিকে

বিসিসিআই সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ওয়ানডে স্কোয়াড ঘোষণা হতে পারে। নির্বাচকদের আলোচনায় চোট থেকে ফেরা ও বিশ্রাম—এই দুই বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুভমন গিল ফিরলে কার জায়গা যাবে?

চোট সারিয়ে ওয়ানডে দলে ফিরতে পারেন শুভমন গিল। গিল ফিরলে ওপেনিংয়ে ফের রদবদল হতে পারে। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে অপরাজিত শতরান করলেও, গিল ফিরলে জয়সওয়ালকে আবার বেঞ্চে বসতে হতে পারে।

রোহিত–কোহলি জুটি থাকছেনই

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটার—রোহিত শর্মা ও বিরাট কোহলি—এই সিরিজে নিশ্চিতভাবেই দলে থাকছেন। সাম্প্রতিক ফর্মে তাঁদের ব্যাট থেকে রানের ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মিডল অর্ডারে অনিশ্চয়তা শ্রেয়সকে নিয়ে

চোট সারালেও শ্রেয়স আইয়ার-কে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড। নেটে ব্যাটিং শুরু করলেও তাঁকে পুরোপুরি ফিট মনে করা হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন। শ্রেয়স না ফিরলে মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার নম্বরে নেমে শতরান করেছিলেন।

উইকেটকিপার বিতর্ক: পন্থ নন, কিষান এগিয়ে?

ওয়ানডেতে প্রথম পছন্দের উইকেটকিপার কেএল রাহুল। তবে তাঁর ব্যাকআপ হিসেবে এই সিরিজে ঋষভ পন্থ-কে নেওয়া নাও হতে পারে। বরং দুর্দান্ত ফর্মে থাকা ইশান কিষান-কেই ব্যাকআপ হিসেবে ভাবা হচ্ছে। এই দৌড়ে পিছিয়ে পড়তে পারেন সঞ্জু স্যামসন।

বিশ্রামে হার্দিক–বুমরাহ?

দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে ছিলেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড সিরিজেও তাঁদের বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগে থাকছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর।

পেস আক্রমণে শামির ফেরার সম্ভাবনা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে উজ্জ্বল থাকলেও ধারাবাহিক নন প্রসিদ্ধ কৃষ্ণ। তাই নির্বাচকদের ভাবনায় ফিরতে পারেন মহম্মদ শামি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেও আবারও ওয়ানডে দলে জায়গা নাও পেতে পারেন মহম্মদ সিরাজ।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর