ইতিহাসের সাক্ষী যুবভারতী! পুজোর আগেই ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ঘোষণা দিন-ক্ষণ

পুজোর আগেই কলকাতার যুবভারতীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি ভারত ও ব্রাজিল। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই ম্যাচ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সরকারিভাবে ঘোষণা হল, পুজোর আগেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত (India) এবং ব্রাজিল (Brazil)আগামী ৩ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে এই বহুচর্চিত ম্যাচ। ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) উভয়েই ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে।

যুবভারতীতে ঐতিহাসিক ম্যাচ

বিশ্বকাপ চলাকালীন থেকেই জল্পনা চলছিল, ব্রাজিল জাতীয় দল ভারত সফরে আসতে পারে। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর শেষে কলকাতায় এসে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও (Seleção)

সূত্রের খবর, রিজার্ভ দল নয়, ব্রাজিলের প্রথম সারির জাতীয় দলই এই ম্যাচে মাঠে নামবে। যদিও ম্যাচের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।

বিশ্বর‍্যাঙ্কিংয়ের পঞ্চম দলের বিরুদ্ধে ভারত

বর্তমানে ফিফা বিশ্বর‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। ভারতীয় ফুটবল দলের ইতিহাসে এত উচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা কোনও দেশের বিরুদ্ধে ম্যাচ খেলার নজির নেই। ফলে এই প্রীতি ম্যাচ ভারতের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমার (Neymar) অবসর নেওয়ায় তাঁর এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তবে সরকারি স্কোয়াড প্রকাশ না হলেও, ভিনিসিয়ুস জুনিয়র (Vinícius Júnior)-সহ ব্রাজিলের একাধিক তারকা ফুটবলারকে কলকাতায় দেখা যেতে পারে বলে জোর জল্পনা রয়েছে।

অস্ট্রেলিয়া সফরের পর ভারত সফর

আগেই প্রকাশিত সূচি অনুযায়ী, ব্রাজিল ২৫ সেপ্টেম্বর টাউনসভিল এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সেই সফর শেষ করেই ভারত সফরে আসবে ব্রাজিল দল।

১৫ বছর পর ফের বিশ্বমানের ফুটবলের উৎসব

২০১১ সালে কলকাতার ফুটবলপ্রেমীরা লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে যুবভারতীতে খেলতে দেখেছিলেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা।

এরও আগে ১৯৭৭ সালে, ফুটবল সম্রাট পেলে (Pelé) তাঁর ক্লাব নিউ ইয়র্ক কসমস (New York Cosmos)-এর হয়ে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় খেলেছিলেন। তবে ব্রাজিলের জাতীয় দল আগে কখনও কলকাতায় ম্যাচ খেলেনি

ফলে ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল ম্যাচ শুধু একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, কলকাতার ফুটবল ইতিহাসেও এক নতুন অধ্যায় হিসেবে জায়গা করে নিতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন