আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেই বিরাট। ব্যক্তিগত কারণে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না প্রাক্তন অধিনায়ক। বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এমনই জানান রাহুল দ্রাবিড়। তবে পরের দুটো ম্যাচে পাওয়া যাবে বিরাটকে। রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল (Yasswi Jaiswal)।
আরও পড়ুন: ভোট হলেও ভারতের মধ্যেই হবে IPL, প্লান B তৈরি বোর্ডের

টি-২০ সিরিজে নজর থাকবে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ওপর। এই সিরিজ থেকেই আসন্ন বিশ্বকাপের ভাবনা যে ভালো রকম ঢুকে গিয়েছে ভারতীয় শিবিরে, তা পরিষ্কার করে গেলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রায় চোদ্দো মাস পর জাতীয় টি-টোয়েন্টি টিমে ফিরেছেন রোহিত। শুধু ফেরেননি। টিমের অধিনায়কও করে দেওয়া হয়েছে তাঁকে। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,

‘‘আপাতত যা ঠিক হয়েছে, ওপেনিংয়ে রোহিতের (Rohit Sharma) সঙ্গে জয়সওয়ালই খেলবে। কারণ, আমাদের টিম অসম্ভব ফ্লেক্সিবেল। তাই টিমের স্বার্থে যা ভালো, সেটাই করব আমরা’’। তিন ম্যাচের টি-২০ সিরিজ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের শেষ সিরিজ। তাই এখানেই বিশ্বকাপের (T20 World Cup) ব্লু প্রিন্ট তৈরি করে নিতে চাইছে ম্যানেজমেন্ট। আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
আজ আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই বিরাট, এই সিরিজ থেকেই বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি শুরু

তাঁদের কথা বলতে গিয়ে দ্রাবিড় জানান, “ ঈশান কিষাণের কথা ভাবা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ও একটা বিরতি চেয়েছিল, আমরা তাতে রাজি ছিলাম। আশা করছি ঘরোয়া ক্রিকেট খেলে ফিরে আসবে। শ্রেয়সের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ কারণ নয়। দলে একাধিক ব্যাটার থাকায় বাদ পড়েছে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ খেলেছে। ও ভাল প্লেয়ার। কিন্তু সবাইকে দলে জায়গা দেওয়া সম্ভব নয়”।



