Russia Ukraine War: নিরীহ হত্যা কেউ মেনে নেবে না, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদী বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ তবে তা সত্ত্বেও হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এই আবহে এবার ইউক্রেন ইস্যুতে ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল। সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে এগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে।

আরও পড়ুন: ১০ বছর পর জন্মভূমি পাকিস্তানে গেলেন মালালা ইউসুফজাই।

সেখানে গণভোট করিয়ে নিজের দেশের সঙ্গে সেই অঞ্চলগুলি যুক্ত করেন পুতিন। সেই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। রাশিয়া সেই প্রস্তাবের প্রেক্ষিতে গোপন ব্যালটে ভোটাভুটির দাবি জানায়। তবে রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দেয় ভারত।

নিরীহ হত্যা কেউ মেনে নেবে না, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত
নিরীহ হত্যা কেউ মেনে নেবে না, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

অবশ্য অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে তাঁর আরও বক্তব্য, ‘যে ভাবে নিরীহ মানুষের প্রাণ নেওয়া হচ্ছে এবং শহুরে অঞ্চলকে নিশানা করা হচ্ছে, তা বিশ্বের কেউই মেনে নেবে না।’

নিরীহ হত্যা কেউ মেনে নেবে না, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

3 9

জানা গেছে, আলেবেনিয়ার এই নিন্দা প্রস্তাবে রাশিয়ার পক্ষে মাত্র ১৩টি দেশ ছিল বলে জানা গেছে। বিপক্ষে মত দেয় ভারত সহ বিশ্বের ১০৭টি দেশ। ভোট দানে বিরত ছিল ৩৯টি দেশ। যদিও গোপন ব্যালটে ভোট প্রস্তাব নাকচের নিন্দা করেছেন রাষ্ট্রসংঘে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। প্রস্তাব নিয়ে জালিয়াতির অভিযোগ আনেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন