কূটনৈতিক ঝড়! রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, ২০ রাষ্ট্রদূতকে ডেকে বার্তা, যুদ্ধের পথে ভারত!

সিন্ধু চুক্তি বাতিল, ভিসা নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ—ভারতের পদক্ষেপ ঘিরে প্রশ্ন, কি তবে যুদ্ধের পথে নয়াদিল্লি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন শহিদ হওয়ার পরে উত্তপ্ত উপমহাদেশের কূটনৈতিক মঞ্চ। পাকিস্তান-প্রশ্রুত জঙ্গি হামলার প্রতিবাদে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে পাকিস্তানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ধু জলচুক্তি বাতিল করা হচ্ছে। পাশাপাশি ওয়াঘা-আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করা হবে। পাকিস্তানিদের জন্য জারি থাকা ভিসাগুলি বাতিল করার সিদ্ধান্তও কার্যকর করা হচ্ছে। এমনকি ভারতে থাকা পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামরিক স্তরেও পরিবর্তন। উভয় দেশের হাই কমিশন থেকে সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, সীমান্তে ভুলবশত ঢুকে পড়া বিএসএফ জওয়ান পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন, যা আরও উত্তেজনা বাড়িয়েছে।

বিশ্বজুড়ে কূটনৈতিক যোগাযোগঃ  এই উত্তপ্ত পরিস্থিতিতে আজ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ২০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন জার্মানি, ব্রিটেন, জাপান, রাশিয়া, পোল্যান্ড-সহ একাধিক দেশের কূটনীতিকরা। বৈঠকে পহেলগাঁও হামলা সংক্রান্ত তথ্য ও ভারতের অবস্থান ব্যাখ্যা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি।

এছাড়াও আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের বিষয়বস্তু এখনও প্রকাশ্যে না এলেও মনে করা হচ্ছে, দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনাই হয়েছে।

পিএসএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

হামলার জেরে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার ভারতে পুরোপুরি বন্ধ করা হয়েছে। ফ্যানকোড অ্যাপে আর দেখা যাবে না রিজওয়ান ও বাবর আজমদের খেলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর