নজরবন্দি ব্যুরো: আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে এশিয়া কাপে খেলতে নেমেছিল পাকিস্তান। আফগানিস্তানকে উড়িয়ে ব়্য়াঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এশিয়া কাপ নামা বারব আজম,শাহিন আফ্রিদিদের টুর্নামেন্টে ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু কোথায় কী! শুধুমাত্র নেপাল আর বাংলাদেশের কাছে জিতে আর ভারত-শ্রীলঙ্কার কাছে পর্যদুস্ত হয়ে সুপার ফোর থেকে মাথানত করে বিদায় নিতে হয়েছে বাবর আজমদের।
আরও পড়ুন: এশিয়া কাপে নেই পাকিস্তান, পাক-ভারত ফাইনাল না হওয়ায় হতাশ শোয়েব
অন্যদিকে, দুরন্ত খেলে ফাইনালে উঠেছে ভারত। আর তার ফল স্বরূপ এবার আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলো রোহিত বাহিনী। অপর দিকে এক নম্বর থেকে বাবর আজমরা নেমে গেলেন তিনে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ম্যাচ জেতার ফলে অস্ট্রেলিয়া উঠে এসেছে একনম্বর স্থানে।

চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ও ছয়ে যথাক্রমে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর এশিয়া কাপে ফাইনাল খেলতে নামার আগে শ্রীলঙ্কা আছে সাত নম্বর স্থানে। আট ও নই নম্বরে আছে বাংলাদেশ ও আফগানিস্থান। আর বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে দশম স্থানে।
এশিয়া কাপে ভাল খেলার ফল, আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে দ্বিতীয় স্থান দখল করল ভারত

দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৬ আর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়া এখন প্রথম দুই নম্বরের মধ্যে আছে। টিম ইন্ডিয়া এখন টেস্টে এক নম্বর ও সীমিত ওভারে দুটি ফর্ম্যাটে দুইয়ে আছে।



