পটৌডী ট্রফির অবসান? ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে চলেছে সচিন-অ্যান্ডারসন ট্রফি

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব, ভারতীয় বোর্ডের সম্মতি—পটৌডী পরিবারের আপত্তি সত্ত্বেও টেস্ট সিরিজের ট্রফির নামকরণ হতে চলেছে সচিন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসনের নামে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ঐতিহাসিক নাম ‘পটৌডী ট্রফি’ এবার হয়তো বিদায় নিতে চলেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) সূত্রে জানা গিয়েছে, আসন্ন সিরিজ থেকেই ট্রফির নতুন নাম হতে পারে ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’, যাতে সম্মান জানানো হয় দুই দেশের সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটার সচিন তেন্ডুলকরজেমস অ্যান্ডারসনকে

২০০৭ সাল থেকে ‘পটৌডী ট্রফি’ নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ হয়ে আসছে, যা উৎসর্গ করা হয়েছিল ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ইফতিখার আলি খান পটৌডীমনসুর আলি খান পটৌডীকে। সেই সম্মান উঠে যেতে পারে এবার।

জানা গিয়েছে, ইংল্যান্ড বোর্ড এই বিষয়ে পটৌডী পরিবারকে চিঠি দিয়ে জানিয়েছে তারা নতুন ট্রফির পরিকল্পনা করছে। বিসিসিআই-ও তাতে আপত্তি জানায়নি।

তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি পটৌডী পত্নী ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর মতে, “যদি ভারতীয় বোর্ড পটৌডির অবদানকে মূল্য না দেয়, সেটাও একধরনের বার্তা।” ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকরও একহাত নিয়েছেন এই প্রস্তাবকে। তাঁর কথায়, “এই সিদ্ধান্ত পটৌডি পরিবারের প্রতি অসম্মান।”

এর আগে এমনও শোনা গিয়েছিল, আপাতত নাম বদলের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু ইংল্যান্ডের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০ জুন থেকে শুরু হওয়া সিরিজ থেকেই নতুন নাম কার্যকর হতে চলেছে।

এখন দেখার, ভারতীয় ক্রিকেট মহল এই সিদ্ধান্তের বিরোধিতা করে কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর