শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ২৮ হাজার কোটির সামরিক সরঞ্জাম কিনছে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সেনাকে ২৮ হাজার ৭৩২ কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয়ের অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক। আজ প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে রাজনাথ সিং এর উপস্থিতিতে এই অনুমতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুনঃ দুর্নীতি করেছেন বুঝে গিয়েছে দল? তৃণমূল মহাসচিবের পদ থেকে সরানো হচ্ছে পার্থকে!

এর পরেই প্রতিরক্ষামন্ত্রী টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সেনা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে এই অনুমতি দেওয়া হয়েছে। এই বিশাল অঙ্ক খরচ করে কেনা হবে, আধুনিক যুদ্ধে ভারতীয় সেনার ক্ষমতা বাড়াতে ডিএসি দ্বারা স্বায়ত্তশাসিত নজরদারি এবং সশস্ত্র ড্রোন কেনার অনুমতি দেওয়া হয়েছে।

শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ২৮ হাজার কোটির সামরিক সরঞ্জাম কিনছে ভারত

পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য ১৪টি দ্রুত টহলদারির ক্ষমতাসম্পন্ন জাহাজ কিনতে ভারতীয় কোস্ট গার্ডের প্রস্তাবকেও অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে নৌবাহিনীর ১২৫০ কিলোওয়াট ক্ষমতার মেরিন গ্যাস টারবাইন জেনারেটর উন্নত করার প্রস্তাবও মেনে নেওয়া হয়েছে। তাছাড়া ৪ লাখ ক্লোজ কোয়ার্টার ব্যাটল কারবাইন কেনার অনুমতিও দেওয়া হয়েছে।

30 6

এমনটাই জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। এছাড়া নিয়ন্ত্রণরেখায় শত্রুর নজরদারির কথা মাথায় রেখে এবং জঙ্গি দমন অভিযানে সামনাসামনি লড়াইের বিষয়টি ভেবেই অনুমোদন দেওয়া হয়েছে বুলেটপ্রুফ জ্যাকেটেরও। প্রসঙ্গত, দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের সাহায্যে শত্রুপক্ষকে বেকায়দায় ফেলতে মরিয়া ভারতীয় সেনা

31 4

শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ২৮ হাজার কোটির সামরিক সরঞ্জাম কিনছে ভারত

এর আগে রাজনাথ সিং জানিয়েছিলেন, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) সামরিক সরঞ্জামও তৈরি করবে ভারত। সব মিলিয়ে সব ধরনের অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের সাহায্যে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তৈরি ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর