নজরবন্দি ব্যুরো: এশিয়ান গেমসে পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত। সোনার লড়াইয়ে সৌরভ ঘোষালেরা জিতলেন ২-১ ম্যাচের ব্যবধানে। একই সঙ্গে গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডাবলসে পদক জিতলেন বোপান্না এবং রুতুজা
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভারতীয়রা। প্রথম গেমে ভারতের মহেশ মানগাওকরকে ৮-১১, ৩-১১, ২-১১-তে হারান পাকিস্তানের নাসির ইকবাল। ১-০-এ এগিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে সমতা ফেরান সৌরভ ঘোষাল। বাংলার ছেলে দ্বিতীয় গেমে ১১-৫,১১-১ ও ১১-৩-এ হারান মহম্মদ আসিমকে।

তৃতীয় ম্যাচে অভয় সিংয়ের মুখোমুখি হন নূর জামান। দুই দেশের দুই তারকার দারুণ লড়াই হয়। অভয় প্রথম সেট জিতে এগিয়ে যাওয়ার পরেও ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েন। চতুর্থ সেট জিতে সমতা ফেরান অভয়। শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন।
এক দিনে জোরা সোনা, এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত

তিনি জেতেন ১১-৭, ৯-১১, ৮-১১, ১১-৯, ১২-১০ ব্যবধানে। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেন অভয়। দু’জনের লড়াই চলে ১ ঘণ্টা ৫ মিনিট।২০১৮ সালে জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে হাংঝৌ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের ঘরে এল সোনা। এশিয়াডে ১০টি সোনা জেতা হয়ে গেল ভারতের।



