নজরবন্দি ব্যুরো: এশিয়ান গেমসের মিক্সড ডাবলসের ফাইনালে প্রথম সেটে হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে সোনা জিতলেন রোহন বোপান্না এবং রুতুজা ভোঁসলে। যা এবারের এশিয়ান গেমসে টেনিসে ভারতের দ্বিতীয় পদক। আর প্রথম সোনার পদক।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে খুশির খবর বিরাটের সংসারে, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুস্কা
রুতুজা ভোশলেকে সঙ্গে নিয়ে বোপান্না শনিবার হারালেন চাইনিজ তাইপের শুয়ো লিয়াং ও হাও হুয়াংকে। প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি।

এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা। বোপান্নার বয়স ৪৩ বছর। সঙ্গী রুতুজার বয়স ২৭। গত বারের এশিয়ান গেমসে ডবলসে সোনা জিতেছিল ভারত।

সেই পদকও এসেছিল বোপান্নার হাত ধরে। উল্লেখ্য, এশিয়ান গেমসে রুপো জিতে দিনটা শুরু করেন সরবজ্যোৎ সিং এবং দিব্যা থারিগল। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে রুপো জেতেন সরবজ্যোৎ এবং দিব্যা।
এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডাবলসে পদক জিতলেন বোপান্না এবং রুতুজা

এদিকে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের লভলিনা বরগোঁহাই সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে অসমের মহিলা বক্সার হারান দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিয়ংকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৩৫। এর মধ্যে ৯টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্চ।



