নজরবন্দি ব্যুরো: মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে অশান্তির আঁচ, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে মুছে দিলেন অক্ষর
গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে বিরাট নিজে ছবি শিকারীদের ছবি না ছাপার অনুরোধ করেন।

বিশ্বকাপের আগে খুশির খবর বিরাটের সংসারে, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুস্কা

পাশাপাশি, এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটেছে। উল্লেখ্য ২০১৭ সালে ইটালিতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে ছিলেন বিরাট এবং অনুষ্কা।২০২১ সালে ভামিকার জন্ম হয়। দুবছরে এখনও মেয়েকে প্রকাশ্যে আনেননি তাঁরা।




