নজরবন্দি ব্যুরোঃ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চিনের হ্যাংঝৌতে অনুষ্ঠিত ২০২৩ এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল ইভেন্টের জন্য ২২ সদস্যের একটি দল ঘোণা করেছে। কোচ ইগর স্টিম্যাচের তত্ত্বাবধানে ভারত এশিয়ান গেমসে অংশ নেবে। আর সেই দলে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান- এই তিন জন সিনিয়রকে রেখেই দল গড়া হয়েছে।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ড সফরে ডাক পেয়ে আবেগপ্রবণ রিঙ্কু, কী বললেন KKR ব্যাটার
দীর্ঘ টানাপোড়েনের পর সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পায় ভারতীয় ফুটবল দল। স্বাভাবিক ভাবেই ভারতের এন্ট্রিতে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমী। কিন্তু ২২ জনের যে দল আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল, তা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেনি।

কারণ সেই তালিকায় ছিলেন না সুনীল ছেত্রী। এমনকী দলের আরও দুই তারকা সন্দেশ ঝিঙ্ঘান ও গুরপ্রীতও খেলবেন না বলে জানা গিয়েছিল। যদিও এশিয়ান গেমসে পুরুষদের ফুটবল দলে অনূর্ধ্ব-২৩ প্লেয়াররাই খেলতে পারবেন।

তবে অলিম্পিক্সের মতোই অংশগ্রহণকারী দলগুলিকে তাদের স্কোয়াডে সর্বোচ্চ তিন জন বেশি বয়সী খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়। এর পাশাপাশি যেহেতু কোভিড-১৯ অতিমারীর কারণে হ্যাংঝৌ গেমস স্থগিত করা হয়েছিল।
সব জল্পনার অবসান, সুনীল-গুরপ্রীত ও সন্দেশকে রেখেই এশিয়ান গেমসে দল ঘোষণা ভারতের

তাই আয়োজকেরা ২৪ বছর বয়সী প্লেয়ারদের অংশগ্রহণের বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। অর্থাৎ জন্ম তারিখ ১ জানুয়ারি, ১৯৯ স্থির করা হয়েছে। যে কারণে ২৪ বছর বয়সী মহেশ সিং-কেও (জন্ম- মার্চ, ১৯৯৯) দলে রাখা হয়েছে।



