নজরবন্দি ব্যুরো ঃ দীর্ঘকয়েক মাসের ধরে চলছে লকডাউন। বিপাকে সর্বস্তরের মানুষেরা। এবার নিজেদের আর্থিক সংকটের কথা সামনে আনলেন কমার্শিয়াল গাড়ির চালক ও মালিকেরা। করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে লাঘু করা হয় লকডাউন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশাল ঘাটা পড়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটছে সাধারণ মানুষের।
সরকারি দপ্তরের গাড়ির চালকদের দাবি, এবার তাদের সমস্যা নিয়ে ভাবা উচিত রাজ্য সরকারের। শেষ ১২ বছর আমাদের রোজগার বিন্দু মাত্র বাড়েনি। তা সত্ত্বেও তারা কাজ করে এসেছেন। সরকারি দপ্তরে গাড়ি সরবরাহ করে এসেছেন। এখন যদিও সরকারের নজর তাদের উপর না পরে তাহলে গাড়ির চালক ও মালিকদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। গাড়ির মালিকেরা বলেন, এতো দিন অফিস কাচারি বন্ধ থাকায় গাড়িও চলেনি। ফলে আর্থিক সমস্যায় পরেছেন তারা।
তারা মাসিক ৪৭৫/- টাকা পায়। আর বাকিটা চলে নো ওয়ার্ক,নো পে সিস্টেমে। সারা মাসে তাদের রোজগার মাত্র ১০৫০০/- টাকা। যা দিয়ে তাদের সংসার চালাতে হয়। কিন্তু সরকারি দপ্তর গুলো থেকে আগের পাওনা টাকাও মিলছে না। অন্যদিকে খরচ বেড়েছে সব কিছুর। গাড়ির দাম, ইন্সুইরেন্স রেট, টেক্স সব কিছুই বেড়েছে। এছাড়াও রোজ মজুরি হিসেবে ৩০০ থেকে ৩৫০ টাকা ড্রাইভারদের দিতে হয়। গাড়ির ভাড়া বৃদ্ধি না করলে সংসার চালানো, বেচে থাকা দায় হয়ে দাড়াবে।
গোটা রাজ্য জুড়ে প্রায় ৪০ হাজার কমার্শিয়াল গাড়ি চলে। প্রায় ১০ লক্ষ মানুষের জীবন এর উপর নির্ভর করেই চলে। সরকারি দপ্তরে চলা গাড়ির মালিক এবং চালকদের পরিবারের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে কোন সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তারা।



