নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ‘হাই রিস্ক’ তালিকায় চিকিৎসাধীন ৬০ শতাংশ করোনা রোগী, করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। পৃথিবীর সব দেশেই ভাইরাসের প্রভাব পড়েছে। আমাদের এই রাজ্যে এই মারন করোনা সংক্রমণের হার আপাতদৃষ্টিতে কমলেও চিকিৎসাধীন রোগীদের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে চিকিৎসকরা।
আরও পড়ুন: আবারও সংক্রমণ টলিপাড়ায়, করোনার থাবায় এবার ‘ হার্টথ্রব’ আবির চট্টপাধ্যায়।


পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মারফত জানা গিয়েছে ,পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬০ শতাংশই ‘হাই রিস্ক’ তালিকার অন্তর্গত। এই আশঙ্কাজনক রোগীদেরই মৃত্যু হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের শনিবারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২১৫৫ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। আক্রান্তদের মধ্যে ৩৯২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬০ শতাংশ রোগী ‘হাই রিস্ক’ বা সঙ্কটজনক।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ‘হাই রিস্ক’ তালিকায় চিকিৎসাধীন ৬০ শতাংশ করোনা রোগী, হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার সন্ধ্যায় ছিল ৩৫০৮ জন এবং তার মধ্যে শুধু সঙ্কটজনক রোগীর সংখ্যা ছিল ২২০৭ জন, ‘মিডিয়াম রিস্কে’র তালিকায় ৫৫৬ জন এবং ‘লো রিস্কে’-র তালিকায় রয়েছেন ৭৪৫ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তর, শারীরিক অবস্থার নিরিখে করোনা আক্রান্তদের তিন ভাগে ভাগ করেছে। স্বাস্থ্য দফতরের ড্যাশবোর্ডে তিন পর্যায়ের রোগীকে চিহ্নিতকরণের ক্ষেত্রে ভিন্ন রং ব্যবহার করা হয়েছে।







