সংকটময় সময়ে পাকিস্তানকে বড় ধাক্কা দিল বন্ধু দেশ চিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংকটময় সময়ে পাকিস্তানকে বড় ধাক্কা দিল বন্ধু দেশ চিন! কঠিন সময়ে পাকিস্তানকে সহায়তা করতে শর্ত দিতে দিল পাকিস্তানের পরম বন্ধু চিন। জানা গিয়েছে যে, দুই দেশ অর্থাৎ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জন্য চিন মোটা টাকা বিনিয়োগ করছে, একই সঙ্গে পাকিস্তানকে লোনও দিচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাকিস্তানের বন্ধু দেশ চীন লোন দেওয়ার জন্য অতিরিক্ত গ্যারান্টি চাইছে। ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত না,তাই শুধুমাত্র পাকা গ্যারান্টির ভিত্তিতে লোন দেবে বলে জানিয়েছে চীন। এদিকে পাকিস্তান সস্তা সুদের হারে লোন আশা করছিল।

আরও পড়ুনঃ কৃষি আইনের প্রতিবাদ জানাতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু কংগ্রেস নেতা গ্রেফতার

ইমরান খানের দেশের দাবি, পাকিস্তানের এক আধিকারিক মেন লাইন-১ প্রোজেক্টের ফিনান্সিং মিটিং-এ চিন এই গ্যারান্টির উল্লেখ চায়, তবে শুরুতে পাকিস্তানের সঙ্গে বৈঠকের চূড়ান্ত ব্রিফিংয়ে এটি উল্লেখ করা হয়নি বলে দাবি করেছেন। এমএল -১ প্রোজেক্টে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত রেলপথ আপগ্রেড করা হবে। এই প্রকল্পের জন্যই পাকিস্তান চিনের কাছ থেকে লোন চেয়েছিল। কিন্তু যেহেতু সুদের হার একদিকে যেমন চড়া চেয়েছে চিন, তেমনই পাকা গ্যারান্টির ভিত্তিতেই লোন দেবে বলে জানায় চীন।

সংকটময় সময়ে পাকিস্তানকে বড় ধাক্কা দিল বন্ধু দেশ চিন! অন্যদিকে এক পাক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে লোনের জন্য গ্যারান্টি চাওয়া হলে বৈঠকে উপস্থিত পাকিস্তানের কর্তারা অবাক হয়ে যান রীতিমতো।তবে চিনের তরফে জানানো হয়েছে, “পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা তাতে লোনের জন্য গ্যারান্টি দেওয়া উচিত। “উল্লেখ্য, পাকিস্তান আশা করেছিল যে, চিন ১ শতাংশ সুদের হারে লোন দেবে ও লোন শোধের জন্য ১০ বছরের সময় দেবে। শেষ পর্যন্ত পাকিস্তানের বন্ধু দেশ চিন এই আশায় একেবারে জল ঢেলে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর