নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক পটপরিবর্তনের ভূমিকায় প্রথম স্থানে রয়েছে গোয়া। কারণ, প্রতি মুহুর্তে বদলে যাওয়া রাজনৈতিক ছবি যেন নাটকীয়প আকার নিচ্ছে। সেই নাটকীয় পর্বের নয়া মোড় আনলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। গোয়ার নির্বাচনে আসন বন্টন নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে এনসিপির কথা হচ্ছে। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয় হবে। নিজের বক্তব্যে তৃণমূল-কংগ্রেসের জোটের জল্পনা বাড়লেন শরদ পাওয়ার।
আরও পড়ুনঃ UP Election 2022: ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়, সমাজবাদী পার্টিতে যোগীর মন্ত্রী


We are in talks with Congress and Trinamool Congress for an alliance for Goa Assembly elections: NCP Chief Sharad Pawar in Mumbai pic.twitter.com/gxQZzuo2QC
— ANI (@ANI) January 11, 2022


আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন। অপেক্ষাকৃত ছোট রাজ্য হলেও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশী চর্চা শুরু হয়েছে গোয়াকে ঘিরেই। কারণ শাসক দল বিজেপিকে পরাস্ত করতে একজোট হয়েছে সমস্ত দল। এখান থেকে মোদি বিরোধী জোটের বিশেষ বার্তা দিতে চাইছেন বিরোধীরা।
সোমবার কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং গোয়া কংগ্রেসের ইনচার্জ পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সেই বৈঠকের পরেই গোয়ার কংগ্রেস নেতাদের বৈঠকের জন্য দিল্লিতে তলব করেন রাহুল। সেখান থেকেই জল্পনা ছিল আগামী দিনে তৃণমূলের সঙ্গে জোট কোর্টে চলেছে কংগ্রেস। কিন্তু সেই জল্পনা অবশ্য উড়িয়ে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল।
মঙ্গলবার দুপুরে বর্ষীয়ান রাজনীতিবীদের কথায় সেই জল্পনাই প্রকট হয়েছে। যদিও জাতীয় রাজনীতিতে বর্তমানে দুই মেরুতে অবস্থানকারী কংগ্রেস এবং তৃণমূলকে একই ছাতার তলায় আনার ক্ষমতা ৮০ বছরের শরদ পাওয়ারই একমাত্র পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। উদাহরণস্বরূপ শিবসেনা এবং কংগ্রেসের মধ্যে জোট করে মহারাষ্ট্রে এই মুহুর্তে সরকার পরিচালনা করছেন তাঁরা। তাই ৮০ এর শরদ পাওয়ারের বক্তব্যে জোটের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
তৃণমূল-কংগ্রেসের জোটের জল্পনা বাড়লেন শরদ পাওয়ার, আসন বন্টন নিয়ে আলোচনা

তৃণমূলের তরফে অবশ্য ট্যুইট করে এই জোট নিয়ে জল্পনা শুরু করেছিলেন সাংসদ এবং গোয়া তৃণমূলের ইনচার্জ মহুয়া মৈত্র। বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকেও একজোট হওয়ার জন্য প্রকাশ্যে বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু এখনও অবধি তৃণমূল হাইকম্যান্ড এবিষয়ে স্পিকটি নট।







