UP Election 2022: ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়, সমাজবাদী পার্টিতে যোগীর মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী মাস থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়। বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন যোগী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। গেরুয়া শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে তিনি যোগদান করলেন অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গে। উত্তরপ্রদেশের বিজেপিতে ব্যাপক রদবদল হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, গোয়ায় মমতাই তৃণমূলের মুখ

উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে মঙ্গলবারই বৈঠকে বসেছে গেরুয়া শিবির। ঠিক সেই সময়েই শুরু হয়েছে বিজেপির দুর্গের পতন। শোনা যাচ্ছে আরও কয়েকজন বিধায়ক মন্ত্রীর সঙ্গে সমাজবাদী পার্টিতে যোগদান করতে চলেছেন। সেই তালিকায় রয়েছেন, রোশল লাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি এবং ভগবতী সাগর। এছাড়াও বেশ কিছু বিধায়ক যোগদান করতে পারেন।

এদিন বিজেপি থেকে সিতফা দেওয়ার পর বর্ষীয়ান রাজনীতিবীদ জানিয়েছেন, আমি একাগ্রতার সঙ্গে যোগী আদিত্যনাথের দফতর সামলেছি। কিন্তু যে ভাবে দলীত, ওবিসি, কৃষক এবঙ্গ ছোট ব্যবসায়ীদের ওপর অবিচার করেছে সরকার, তার জন্যই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজ্যের মন্ত্রী বিজেপি থেকে ইস্তফাপত্র স্যোশাল মিডিয়ায় পোস্ট করার পরেই তাঁর সঙ্গে ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সুর চরালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। মৌর্য এবং তাঁর সমর্থকদের সমাজবাদী পার্টিতে স্বাগত। এই ধাক্কা বিজেপি কাটিয়ে ওঠার আগেই আরও এক ধাক্কা। পদ্ম শিবিরের তিন বারের বিধায়ক রোশন লাল বর্মাও ঘোষণা করে দেন যে তিনিও স্বামী প্রসাদ মৌর্যের দেখানো পথে হেঁটে বিজেপি ছাড়ছেন।

ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়, বাড়ছে সপা, চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে 

ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়, বাড়ছে সপা, চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে 
ভোটের আগে পদ্ম শিবিরে বিপর্যয়, বাড়ছে সপা, চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে

তিনি আরও লেখেন, আমি স্বামী প্রসাদ মৌর্যকে আমার দলে স্বাগত জানাই। যিনি সর্বদা ন্যায় এবং সমতার হয়ে লরাই করেছেন। ২০২২ এ পরিবর্তন অনিবার্য। তবে স্বামী প্রসাদের এই সিদ্ধান্তে ব্যাপক প্রভাব পড়েছে বিজেপির অন্দরে। দলের সঙ্গে আলোচনার জন্য স্বামীকে অনুরধ জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন