Imran Khan: মাথা নোয়ালেন ক্যাপ্টেন! সরকারের সঙ্গে আলোচনার আবেদন ইমরানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পিটিআই নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম নো ফ্লাই লিস্টে দিয়েছে শাহবাজ সরকার। ফলে গৃহবন্দি হয়ে গিয়েছেন ইমরান। জানিয়েছেন, এখনও প্রাণনাশের হুমকিতে আছেন। ইমরান খান দেশের ক্ষমতাসীনদের কাছে একটি আবেদন করেছেন।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, দিল্লি ফিরেই AAP নেতার সঙ্গে সাক্ষাৎ কেজরীর

ওই আবেদনে তিনি বলেন, পাকিস্তানের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার দলের সঙ্গে বসে দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করার সময় এসেছে। আরও বলেন, ‘আমি আলোচনার জন্য আবেদন করছি। লাহোরে জামান পার্কের বাসভবন থেকে ইমরানের বক্তব্য, ‘দেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতাসীন শাসকরা এটা নিয়ে চিন্তিত নন।

19 16

কারণ, তারা তাদের লুট করা সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন।’ বিদেশি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানান, তার দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। পিটিআই-এর হাজার হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

21 16

৯ মে ইমরান খানের গ্রেপ্তারির পরেই দেশজুড়ে তাণ্ডব চালায় তেহরিক-ই-পাকিস্তানে (পিটিআই) সমর্থকরা। তার পরে হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় ফাওয়াদ চৌধুরী-সহ বেশ কয়েক জন প্রথমসারির পিটিআই নেতাকেও।

মাথা নোয়ালেন ক্যাপ্টেন! সরকারের সঙ্গে আলোচনার আবেদন ইমরানের

20 19

ছাড়া পাওয়ার পরেই একের পর এক নেতা দলত্যাগ করছেন। দলের সদস্যপদ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে নিচুতলার পিটিআই সদস্যদের মধ্যেও। সব মিলিয়ে এখনও অগ্নিগর্ভ পাকিস্তান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন