নজরবন্দি ব্যুরোঃ লেনদেনের ক্ষেত্রে বড়সড় গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র, তাৎক্ষণিক অর্থপ্রদান পরিষেবা (IMPS)-র ঊর্ধ্বসীমা বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ওয়েবসাইট অনুসারে, আগামী ১ ফেব্রুয়ার থেকে নতুন নীতি কার্যকর হবে। কি এই নতুন নীতি? কি বদল আসতে চলেছে এই নীতিতে?
আরও পড়ুনঃ শান্তনু ঠাকুরের বিষয় ‘অভ্যন্তরীণ’, সাফ বার্তা বিজেপি সভাপতির
SBI-এর ওয়েবসাইট অনুসারে, ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে IMPS-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ হিসেবে ২০ টাকা+জিএসটি (GST) নেওয়া হবে৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২১ সালের অক্টোবরে IMPS-এর মাধ্যমে লেনদেনের পরিমাণ ২ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে।
ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ২৪x৭ তাৎক্ষণিক অন্তর্দেশীয় ফান্ড ট্রান্সফারের সুবিধা প্রদান করে। আইএমপিএস সিস্টেমের গুরুত্ব এবং ব্যবহারকারীদের সুবিধা বিবেচনা করা হয়েছে। প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ করার প্রস্তাব দেওয়া হয়েছে, অক্টোবরে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র, না জানলে বিপদে পরতে পারেন আপনি

আরটিজিএস(RTGS) এখন ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে আইএমপিএস-এর সিস্টেমেও প্রসার ঘটেছে। ফলে ক্রেডিট ও সেটেলমেন্ট রিস্ক হ্রাস পেয়েছে। সেই কারণে এখন ঊর্ধ্বসীমা বৃদ্ধিতে কোনও সমস্যা নেই। এসএমএস এবং আইভিআরএস ছাড়া অন্য মাধ্যমের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সেই ২ লক্ষ টাকাই রাখা হয়েছে।



