SBI: সুখবর, কর্মী নিয়োগের নয়া ঘোষণা করল SBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাঝেমধ্যেই ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয় নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয় স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার পরিষেবা প্রাপকদের। যা নিয়ে মাঝে মধ্যেই চরম দুর্ভোগ দেখা দেয় ব্যবহারকারীদের মধ্যে। সেইপ্রথা মেনেই বিগত কয়েকদিন ধরে একাধিক সমস্যা দেখা দিছিল তাঁদের সাইটের একাধিক অংশে। তবে এসবের মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসল স্টেট ব্যাঙ্ক। আজ নিজেদের ওয়েব সাইট থেকেই কর্মী নিয়োগের নোটিশ জারি করল এসবিআই।

আরও পড়ুনঃ PM Narendra Modi: করোনাকালে সহযোগিতা, মোদিকে সর্বোচ্চ সম্মান পড়শি দেশের

আজ সকালে নিজেদের ওয়েব সাইট থেকে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের কথা ঘোষণা করে স্টেট ব্যাঙ্ক। সেখানে মূলত ১২২৬ টি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয় তাদের তরফ থেকে। যেখানে মূলত ২১ থেকে শুরু করে ৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে।

সেখানে মূলত স্নাতক পাশ প্রার্থীদের কেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সবার আগে আবেদন পত্র পিছু ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। কিন্তু এসসি অথবা এসটি কোটার অন্তর্ভুক্ত প্রার্থীদের কে এই অর্থের অর্ধেক জমা করার কথা বলা হলেছে।

সুখবর, কর্মী নিয়োগের নির্দেশিকা জারি করল SBI

SBI Bank Customers Alert! Your SBI account may get blocked after 28th February; bank says do THIS | Business News – India TV
সুখবর, কর্মী নিয়োগের নয়া ঘোষণা করল SBI

জানা গিয়েছে নির্ধারিত সময়ে পরীক্ষা ও ইন্তারভিউ হওয়ার পরেই বিশেষ মেধা তালিকার মাধ্যমে প্রার্থীদের স্কেল ধার্য করা হবে। যেখানে ন্যূনতম ৩৬ হাজার টাকা থেকে শুরু করে ৬৩ হাজার টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর