অবিলম্বে ডাকুন জিএসটি পরিষদের বৈঠক, নির্মলাকে চিঠি অমিতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবিলম্বে ডাকুন জিএসটি পরিষদের বৈঠক, আর্জি জানিয়ে নির্মলা সিতারামণকে চিঠি পাঠালো রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এমনিতেই প্রতি তিনমাস ছাড়া বৈঠক হওয়ার নীতি জিএসটি পরিষদের। কিন্তু শেষ হয়েছে করোনার প্রথম ঢেউয়ের সময়। ২০২০ এর অক্টোবরে।  তার পর গত সাতমাসে কোনরকম ভার্চুয়াল বৈঠকও হয়নি কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির।

আরও পড়ুনঃ গঙ্গা দিয়ে ভেসে আসতে পারে করোনা বডি, কড়া নজরদারি মালদায়, তৈরি অ্যাকশন প্ল্যানও

সেই প্রসঙ্গেই এবার কেন্দ্রীয় মন্ত্রীকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।  ভারতীয় সংবিধানের ২৭৯এ অনুচ্ছেদ মেনেই গঠিত হয়েছিল জিএসটি পরিষদ, তাতে ত্রৈমাসিক বৈঠকের কথা, অর্থাৎ দেশে তিনমাস ছাড়া একবার করে বৈঠক হওয়ার কথা উল্লিখিত আছে। কিন্তু গত ৭ মাসে একবারও তা না হওয়ায় কেন্দ্র সংবিধান বিধি লংঘন করছে বলেও জানিয়েছেন তিনি। এবং ইতিমধ্যেই দুবার এই নিয়ম লঙ্ঘন করেছে কেন্দ্র। শেষ বার জিএসটি পরিষদের বৈঠক হয়েছিল ২০২০ এর ৫ অক্টোবর। ।

চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রী অনুরোধ করেছেন, এর পর থেকে কেন্দ্র যেনো নিয়মিত ভাবে চালিয়ে যান এই বৈঠক। অন্যথায় কেন্দ্র-রাজ্য আস্থার জায়গা নষ্ট হবে, এমনকি এই ঘটনা  ষুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নীতিবিরুদ্ধ বলেও উল্লেখ করেছেন অমিত মিত্র। সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন  ‘প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অব রেগুলেশন অব দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল’-এর ৬ নম্বর অনুচ্ছেদের কথা মেনে  জিএসটি কাউন্সিল পরিচালনার।

চিঠির শেষ অংশে রাজ্যের অর্থমন্ত্রী মনে  করিয়ে দিয়েছেন রাজ্যগুলির প্রাপ্য জিএসটির ক্ষতিপূরণ খাতে ঘাটতি বর্তমান অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ সালে ১.৫৬ লক্ষ কোটি টাকা।  করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার কথা সেই হিসেবে নেই। তা ধরলে ওই অঙ্ক আরও বাড়বে। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উচিত অবিলম্বে ভার্চুয়ালি হলেও জিএসটি পরিষদের বৈঠক ডাকা। এর আগেও পাঞ্জাবের তরফ থেকে  এই আবেদন করা হয়েছিল।

অবিলম্বে ডাকুন জিএসটি পরিষদের বৈঠক, নির্মলাকে চিঠি অমিতের উল্লেখ্য তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন , কোভিডের চিকিৎসার ওষুধ, যন্ত্রাংশ, অক্সিজেনের উপর থেকে জিএসটি প্রত্যাহার বিষয়ে। সেবার উত্তর দেননি প্রধানমন্ত্রী, তাঁর হয়ে আবেদন খারিজ করে জবাব পাঠিয়েছিলেন কেন্দ্রী অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ।  এ বার রাজ্যের সেই জিএসটি পরিষদের বৈঠক এবং ভারতীয় সংবিধান লঙ্ঘন প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে পাল্টা তোপ দাগলেন মমতা সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত