গঙ্গা দিয়ে ভেসে আসতে পারে করোনা বডি, কড়া নজরদারি মালদায়, তৈরি অ্যাকশন প্ল্যানও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গঙ্গা দিয়ে ভেসে আসতে পারে করোনা বডি, কয়েকদিন আগেই বিহারের বক্সারে ৭১ টি মৃদদেহ ভেসে এসেছিল। আতঙ্ক ছড়িয়েছিল রাজ্য জুড়ে। মনে করা হচ্ছে সেগুলি করোনা রোগীদের মৃতদেহ। তার পরের দিনই একই ঘটনা দেখা যায় উত্তর প্রদেশ, এমনকি গতকাল মধ্যপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। নদী দিয়ে মৃতদেহ ভেসে আসতে দেখেছেন গ্রামবাসীরা। আজ উত্তরপ্রদেশের গঙ্গার ধার বরাবর বালিতে পোঁতা অবস্থায় পাওয়া গেছে সারি সারি মৃতদেহ।

আরও পড়ুনঃ ভারতে কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার ব্যবধান হোক ১২-১৬ সপ্তাহ, পরামর্শ সরকারি প্যানেলের

অনেকেই মনে করছেন দেশ জুড়ে যে হারে মৃত্যুমিছিল চলছে, তাতে অক্সিজেন-বেডের মতোই অকূলান চিতায় তোলার কাঠও। আর সেই কারণেই গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে মৃতদেহ। কারো মতে সরকারি পরিসংখ্যান লুকোনোর কারণেই উত্তরপ্রদেশ সরকার ভাসিয়ে দিচ্ছে করোনা রোগীর মৃতদেহ।  ঘটনায় সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছে সকল মহল। এই অবস্থায় আগেই নবান্নর তরফ থেকে মালদা জেলা প্রশাসনকে সতর্ক কর হয়েছিল, উত্তর প্রদেশ-বিহার থেকে যেকোন সময় ভেসে আসতে পারে মৃতদেহ। সেক্ষেত্রে পরিস্থিতি মকাবিলায় তৈরি থাকতে হবে সকলকে।

মালদহের মানিকচকে বইছে গঙ্গা। উত্তর প্রদেশের গঙ্গার জল গড়িয়ে যায় মানিকচক দিয়ে। এবং রাজ্যে গঙ্গা ঢোকার মুখ মালদার মানিকচক।  সূত্রের খবর উত্তর প্রদেশের বন্যার জল ৫ দিন পর আসে মানিকচকের গঙ্গায়।  অর্থাৎ ভিন রাজ্য থেকে ভেসে আসা দেহ বাংলায় ঢুতে পড়ার আশঙ্কা প্রবল এই কদিনে। সেক্ষেত্রে নবান্নর তরফ থেকে সব রকমের সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৎপর মালদা প্রসাহসন আজ,অর্থাৎ  বৃহস্পতিবার সকাল থেকে কোভিড মৃতদের দেহের খোঁজে নৌকো নিয়ে  মানিকচক ঘাটে টহলদারি শুরু করেছে মালদহের পুলিশ, প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা।

রাজ্যে গঙ্গা দিয়ে দেহ ঢুকলে সেগুলিকে উদ্ধার করে সমাধিস্থ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে মালদহের সব বিডিওকে বলা হয়েছে, নদীর ধারে কোনও জায়গা খুঁজে রাখতে যাতে সেখানে লাশ সমাধিস্থ করা যায়।মানিকচক ঘাট থেকে ফরাক্কা ব্যারেজ ২২ কিলোমিটার নীচে। তাই ব্যারেজ কর্তৃপক্ষকেও এ নিয়ে আগে থেকে সতর্ক করা হয়েছে। দেহ লকগেট পার করে চলে না যায়, সে দিকে খেয়াল রাখছে সকলে।

গঙ্গা দিয়ে ভেসে আসতে পারে করোনা বডি, ঘটনায়  মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, পদক্ষেপ নেওয়া হচ্ছে দ্রুত।  ইতিমধ্যেই গঙ্গা তীরবর্তী সংশ্লিষ্ট ব্লক আধিকারিকদের নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে  মানিকচক, কালিয়াচক ২ ও ৩ নম্বর ব্লক আধিকারিকদের,  এলাকার নদী তীরবর্তী স্থানগুলিতে ১০-১২টি নৌকার মাধ্যমে নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে। নদীতে যাঁরা মাছ ধরতে যান ও নৌকা পারাপার করান, তাদেরকে জানানো হয়েছে গঙ্গায় যদি কোন মৃতদেহ দেখতে পাওয়া যায় তৎক্ষণাৎ যেন সংশ্লিষ্ট থানা বা ব্লক দফতরে খবর দেওয়ার জন্য। শুরু হয়েছে নাকা চেকিং। তৈরি হয়েছে অ্যাকশন প্ল্যানও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত