পুজো আসছে কদিন পরেই, ফ্যাট ঝরিয়ে ফিট থাকতে আজ থেকেই পাতে পড়ুক ব্রকোলি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাউন্টডাউন শুরু। আর মাত্র ২৮ দিনের অপেক্ষা। তারপরেই মহাষষ্ঠী। মা আসছেন বাঙালির ঘরে ঘরে। আসছে বাঙালির সবথেকে বড় সামাজিক উৎসব দুর্গাপুজো। বহু মানুষের সারা বছরের খোরাক জোগায় এই উৎসব। যদিও করোনা আবহে তা কিছুটা ফিকে হয়ে গিয়েছে গত বছর থেকেই। তবুও তাঁর মধ্যেই মা আসছেন, পুজো আসছে কদিন পরেই। তাই সাজতে হবে, ফিট থাকতে হবে। কিন্তু কিভাবে?

আরও পড়ুনঃ ধূমপান ছাড়লেই আপনার ফুসফুস আগের অবস্থায় ফিরবে! কত দিনের মধ্যে জানেন?

- Advertisement -

পুজোতে ফিট থাকতে আর পছন্দের জামায় ফিট হতে চাইলে কিন্তু আপনাকে করতেই হবে ডায়েট। তাঁর সাথে  জোরদার এক্সসারসাইজ। কিন্তু কখন খাবেন খাবার? কি খাবেন? পুজোর হাতে গোনা কদিনের মধ্যে নিজের ফ্যাট ঝরাতে হলে আপনাকে রাত ৯টার মধ্যে ডিনার শেষ করতেই হবে। সেই সঙ্গে ডিনার হতে হবে ফ্যাট ফ্রি, থাকতে হবে শুধুমাত্র প্রোটিন। পুজো আসছে কদিন পরেই, তাই ফ্যাট ঝরাতে আজ থেকেই পাতে পড়ুক ব্রকোলি! কেন ব্রকোলি খাবেন? রইল ৫ টি পয়েন্ট।

১) মানব শরীরের জন্য ভিটামিন ও মিনারেলস খুবই উপযোগী। এক কাপ রান্না করা ব্রোকলিতে একটি কমলা লেবুর সমপরিমাণ ভিটামিন সি থাকে। তাছাড়া এটি বিটা ক্যারটিনের উৎস হিসেবে কাজ করে। এতে আরও রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক।

২) ব্রকোলিতে থাকা সালফোরাফেন ভেষজ যৌগ প্রায় ৭৫ শতাংশ বেশি ম্যালিগন্যান্ট টিউমার রুখতে সাহায্য করে। সাথে ক্যান্সারের টিউমার ঠেকাতে ব্রকোলি অনেকটাই কার্যকরী। বিশেষ করে স্তন ক্যান্সারের জন্য ব্রকোলি অনেকটাই উপযোগী।

৩) ব্রকোলিতে উচ্চ পরিমাণে ভিটামিন কে এবং ক্যালশিয়াম থাকে, যা osteoporosis কে প্রতিরোধ করে হাড়ের মজবুতি বাড়িয়ে তোলে। দৃষ্টিশক্তি বাড়াতেও তুলনাহীন ব্রকোলি। ব্রকোলিতে প্রচুরপরিমানে ভিটামিন A থাকে, যা দৃষ্টি শক্তি বাড়াতে অত্যন্ত সহায়ক।

- Advertisement -

৪) গবেষক ইনগ্রিড হ্যারের মতে, ব্রকলিত্র বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লিউটেন, ক্যারোটিনের এর মত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট একাধিক গুরুতর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই ক্যান্সার প্রতিরোধ করার জন্য এই সবজিটি বিশেষ ভূমিকা পালন করে।

৫) ব্রকলিতে থাকা গ্লুকোরাফনিন ক্ষতিগ্রস্থ ত্বকের টিস্যু মেরামতে সাহায্য করে। ব্রকলিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম প্রধান উপাদান। এগুলি স্নায়ুতন্ত্র ও হাড় কে সুস্থ রাখতে সাহায্য করে। ক্যালোরি কম থাকায় ওজন বাড়ার কোনও সুযোগই দেয় না ব্রকোলি। এতে জলের পরিমাণ প্রায় ৯০ শতাংশ। যা শরীরে জলের ভারসাম্য ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে। তাই ব্রকোলির পুষ্টিগুণে সুস্থ রাখুন কিডনি এবং হার্ট, নিয়ন্ত্রন করুন ডায়াবেটিস।

পুজো আসছে কদিন পরেই…. 

পুজো আসছে কদিন পরেই, ফ্যাট ঝরিয়ে ফিট থাকতে আজ থেকেই পাতে পড়ুক ব্রকোলি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর