করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত কেরলে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত কেরলে, নির্দেশ সুপ্রিম কোর্টের। ৬ সেপ্টেম্বর, সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কেরলে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণেই এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ আদালতের রায় মেনেই বিশ্বভারতীতে চলবে আন্দোলন

জানানো হয়েছে, কেরলে করোনা সংক্রমণের হার কমার কোন লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যে ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ছে। যা গোটা দেশের সামগ্রিক করোনা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। বিচারপতি হৃষিকেশ রায় বলেন, ‘‘আমি কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলাম। আমি জানি কেরলের স্বাস্থ্য পরিকাঠামো দেশে সেরা। কিন্তু তা সত্ত্বেও ওখানে সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।’’

করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত কেরলে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

এর আগে রাজ্য সরকারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিল কেরল হাই কোর্ট।  সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও হয়। সেই মামলার রায় দিতে গিয়ে একথা জানিয়েছেন বিচারপতিরা। করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত কেরলে, নির্দেশ সুপ্রিম কোর্টের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন