নজরবন্দি ব্যুরোঃ আদালতের রায় মেনেই বিশ্বভারতীতে চলবে আন্দোলন। কারণ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে কোথাও ছাত্র আন্দোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছে, আন্দোলনকারীরা। গত বুধবার কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ প্যারামেডিকেল স্টুডেন্ট ও MT-দের আন্দোলনকে সংহতি জানালো SFI
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা এখনও হাতে রায়ের কপি পাইনি। তবে আমাদের আইনজীবীর তরফ থেকে যা জানতে পেরেছি তাতে কোথাও ছাত্রদের আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে উপাচার্যের বাড়ি থেকে ৫০মিটার দূরে অবস্থান মঞ্চ হতে হবে এবং সেখানে কোন মাইকের ব্যবহার করা যাবে না। সেটা অবশ্যই মেনে নেওয়া হবে। মেপে দেখলে দেখা যাবে আমরা হয়ত ৫০ মিটার দূরেই আছি।”
আদালতের রায় মেনেই বিশ্বভারতীতে চলবে আন্দোলন, জানিয়েছেন আন্দোলনকারীরা।

আদালতের রায় মেনেই বিশ্বভারতীতে চলবে আন্দোলন। পাশাপাশি তাঁরা জানায়, আদালতের রায়ে বলা হয়েছে যে সমস্ত তালা খুলে ফেলতে হবে। কিন্তু কোন তালা তাঁরা মারেনি। যা মারা হয়েছে সব উপাচার্যের নির্দেশে বিশ্বভারতীর কর্মীরাই তালা মেরেছেন। সেটা আদালতে তাঁরা প্রমান সহ দাখিল করেছেন। আদালতের রায়ে এটাও বলা হয়েছে যে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার সম্পত্তিহানী এবং নিরাপত্তাহীনতার যে আশঙ্কা প্রকাশ করেছেন তার জন্য শান্তিনিকেতন থানার পক্ষ থেকে তিনজন পুলিশ উপাচার্যের বাড়ির ওখানে নিযুক্ত করতে হবে। আদালতের কথা মতই কাজ চলছে, বলে জানানো হয়েছে পুলিশের তরফে।



