নজরবন্দি ব্যুরো: প্রয়োজনে রাজ্য সরকার সবজির দাম নিয়ন্ত্রণে আইন আনবে, অনেক আগেই রাজ্য সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের নয়া সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছিলেন।প্রশাসনিক বৈঠক থেকেই ঘোষণা করেছিলেন, তা লাগু না করার আবেদন জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখবেন। সেই কথা মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই চিঠি পাঠালেন।
আরও পড়ুনঃ ‘অন্যদলে যাওয়ার কথা ভাবব’ সাফ জানালেন,সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য
মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন যে,আলু, পিয়াঁজ-সহ নিত্য প্রয়োজনীয় সবজির মূল্যবৃদ্ধি রুখতে পদক্ষেপ করুক কেন্দ্র। নাহলে রাজ্যবাসীর স্বার্থে তা নিয়ন্ত্রণ করতে আইন আনতে বাধ্য হবে রাজ্য।বর্তমান বছরের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল।তাতে পালটে গিয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ধারণা।
এখন থেকে চাল, আলু, পিঁয়াজ, ভোজ্য তেল, ডালের মতো বেশ কয়েকটি দৈনন্দিন খাদ্যসামগ্রী আর অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হবে না। এর ফলে এই পণ্যগুলি এবার থেকে ইচ্ছেমতো মজুত রাখতে পারবে ব্যবসায়ীরা। মজুত রাখার পাশাপাশি ইচ্ছেমতো দামে এগুলি বিক্রি করা যাবে, এক এলাকা থেকে কিনে অন্য এলাকায় নিয়ে বিক্রিতে কোনও বাধা থাকবে না।
প্রয়োজনে রাজ্য সরকার সবজির দাম নিয়ন্ত্রণে আইন আনবে, এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির কেনাবেচা এবং মজুতদারির উপর এতদিন যে সরকারি নিয়ন্ত্রণ ছিল, তা পুরোপুরি উঠে যাচ্ছে।আর এখানেই আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার ফলে কালোবাজারির বাড়বাড়ন্তের আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর সম্প্রতি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সেই আশঙ্কারই প্রতিফলন ঘটছে বলে মনে করছেন তিনি।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি লিখে পাঠিয়েছেন।



