নজরবন্দি ব্যুরো: বিজেপি ক্ষমতায় এলে ৩৫০০ মসজিদ ভেঙে ফেলবে! অসমে বিধানসভার নির্বাচন আসতে খুব বেশি দেরি নেই। আর আসন্ন নির্বাচন নিয়ে শাসক থেকে বিরোধী সমস্ত দলই কোমর বেঁধে নেমে পড়েছে। কংগ্রেস দুদিন আগে অসমে বিজেপিকে ঠেকাতে ৫ টি দলের সাথে জোটের ঘোষণা করেছিল। ওই পাঁচটি দলের মধ্যে অন্যতম হল বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট।
আরও পড়ুনঃ নির্বাচনের দিন ঘোষণা হলেই করা যাবে না বাইক মিছিল, জানাল নির্বাচন কমিশন


অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট(AIUDF) একটি সাম্প্রদায়িক দল হিসবেই পরিচিত। এবার AIUDF এর সাংসদ বদরুদ্দিন আজমলের এমনই এক সাম্প্রাদায়িক মন্তব্যে অসমের রাজনীতিতে ঝড় উঠেছে। AIUDF সাংসদ বদরুদ্দিন আজমল নিজের সংসদীয় এলাকা গৌরীপুরের একটি জনসভায় বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি ওই জনসভা থেকে বলেন, বিজেপি দেশে শত্রু, মহিলাদের শত্রু আর বিজেপি রাজ্যের ৩৫০০ টি মসজিদ ভেঙে ফেলার উপক্রম করেছে। আর এই জন্য তাঁরা একটি তালিকাও তৈরি করেছে।
বদরুদ্দিন আজমল দাবি করে বলেন, “বিজেপি যদি আবারও কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে সেই মসজিদ গুলোকে ভেঙে ফেলবে।” তিনি এও বলেন যে, “বিজেপি অসমে আবারও ক্ষমতায় এলে বোরখা পরা মহিলাদের বাড়ি থেকে বের হতে দেবে না।” তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বোরখা নিষিদ্ধ করে দেওয়া হবে।
বিজেপি ক্ষমতায় এলে ৩৫০০ মসজিদ ভেঙে ফেলবে! তবে তিনি কীসের ভিত্তিতে এসব দাবি করছেন, সেটা নিয়ে কিছু জানাননি। প্রসঙ্গত, কংগ্রেসের জোট সঙ্গী অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট এর প্রধান তথা সাংসদের এহেন সাম্প্রদায়িক মন্তব্যে বিপাকে পড়েছে কংগ্রেস। গোটা দেশে ধর্মনিরপেক্ষতার কথা বলা দলের জোট সঙ্গীর প্রধানের মুখে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে অস্বস্তিতে কংগ্রেস।









