নজরবন্দি ব্যুরো: টলিউড অভিনেত্রী ইধিকা পাল এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে। টলিউড ছেড়েও তিনি এখন পাড়ি দিয়েছেন বাংলাদেশ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সাথে তিনি ইতিমধ্যে একটি বই করে ফেলেছেন। প্রিয়তমা এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।
আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ বসু, কী হয়েছে অভিনেতার?
এবার শোনা যাচ্ছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশে আরও এক অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা পাল। অভিনেত্রীর এই ছবিতে কাজ করার কথা নাকি প্রাথমিক স্তর থেকেও আরও খানিকটাই গিয়েছে। অভিনেত্রী ইতিমধ্যে ছবিতে সই ও করে ফেলেছেন। তবে এই বিষয়ে অভিনেত্রী কি জানাচ্ছে? অভিনেত্রী জানান, তার কাছে চিত্রনাট্য এসেছে।

কিন্তু এখনই তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। সময় হলে তিনি সকলকে সবটা জানাবেন। তবে রাজের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি তেমন কোন সবুজ ইঙ্গিত দেননি। প্রসঙ্গত এই ছবি নিয়ে কিন্তু শরিফুল রাজ এবং শাকিব খান এই দুই নায়কের মধ্যে দোটানা চলছিল। কাকে আদতে দেখা যাবে এই ছবিতে।
এবার শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা, ছবির নাম সামনে এলো?

কিংবা আগে ওই ছবিটি হবে তো? দেখুন সবটাই সময়ের অপেক্ষা আসল সত্য সামনে আনবে সময়। অন্যদিকে রাজ বাংলাদেশের এক বিতর্কিত প্রযোজক। তার প্রাক্তন স্ত্রী পরীমনির সঙ্গে বিবাদ এর সঙ্গে কথা কারোরই অজানা নয়। সর্বদাই খবরের শিরোনামে থাকেন তারা। তবে সম্প্রতি পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছে দুজনের। এই মুহূর্তে দুজনেই দুজনের কাজ নিয়ে ব্যস্ত।



