Vicky and Katrina wedding: কালাকাঁদ থেকে বরফি, প্রকাশ্যে ভিকি-ক্যাটের বিয়ের মিষ্টি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের যেন এখন সকলের কাছে রহস্য কাহিনী। সব লাইমলাইট কেড়ে নিয়ে গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত নানা খবর। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি তাঁরা। তবে তাঁদের বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও অবশেষে প্রকাশ্যে আসল তাঁদের বিয়ের মিষ্টি !

আরও পড়ুনঃ Katrina Kaif and Vicky Kaushal’s wedding: পুনরাবৃত্তি হল ভিকি-ক্যাটের বিয়েতেও, প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

আগামী বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ভিকি কৌশল-ক্যাটরিনা ক্যাইফ। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। গতকাল ই প্রকাশ্যে আসেছে তাঁদের বিবাহ সম্পর্কিত এলাহি খাদ্য সম্ভারের তালিকা। এবার সকলের মিষ্টি।

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুজনের সঙ্গীত অনুষ্ঠানের জন্য প্রায় ১২০ থেকে ১৫০ রকমের মিষ্টির নমুনা যোধপুর থেকে পাঠানো হয়েছিল দেশের শিল্প নগরীতে। এবার সেখান থেকেই নাকি তাঁদের বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বেশ কয়েকটি মিষ্টি।

কালাকাঁদ থেকে বরফি, ফাঁস হল ভিকি-ক্যাটের মিষ্টি!

কালাকাঁদ থেকে বরফি, প্রকাশ্যে ভিকি-ক্যাটের বিয়ের মিষ্টি!
কালাকাঁদ থেকে বরফি, প্রকাশ্যে ভিকি-ক্যাটের বিয়ের মিষ্টি!

শোনা যাচ্ছে সেই সমস্ত মিষ্টির মধ্যে রোস্তেড বরফি, কালাকাঁদ ও চটপটা মশালার পাশাপাশি রয়েছে আরও বেশকিছু নোনতা উপকরন। যা দেখা মাত্রই মন মজেছে সকলের। এখন শুধু সেই শুভ সময়ের অপেক্ষায় সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন