Wriddhiman Saha : আমার সঙ্গে যা ঘটেছে সেগুলোই বলেছি, স্নেহাশিসের পাল্টা দিলেন ঋদ্ধি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষম্যাচ চলাকালীন সাংবাদিক বৈঠক করেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাকে নিয়ে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানিয়ে দেন, এই বিষয়ে ঋদ্ধির সপক্ষে কোনও রকমের প্রতিবাদে  থাকবেন না তারা।  তিনি আরও বলেন, ‘‘সৌরভ ওকে কী টেক্সট পাঠিয়েছে, সেটা সংবাদমাধ্যমে ফাঁস করা ঠিক হয়নি ঋদ্ধির।” এবার তারই পাল্টা দিলেন পাপালি।

আরও পড়ুনঃ Amit Shah: করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, জানালেন অমিত শাহ

তিনি জানান, ” উনি নাকি বলেছেন যে আমার সঙ্গে দাদির কথাগুলো সবার সামনে বলে আমি ঠিক করিনি। তাহলে একটা প্রশ্ন করতে চাই। কোচ রাহুল দ্রাবিড় আমাকে কী বলেছিলেন কিংবা নির্বাচক প্রধান চেতন শর্মা আমায় কী বলেছিলেন তাহলে কী করে সেসব মিডিয়াতে বেরিয়ে গেল?”

উল্লেখ্য দিনকয়েক আগেই বিশেষ সূত্র মারফৎ খবর শোনা গিয়েছিল ভারতীয় দলের একটা বিরাট অংশ নাকি আর দলে দেখতে চায়না ঋদ্ধিমানকে। ম্যানেজমেন্টের দরকার নতুন মুখ। তাই নতুন ব্যাকআপ কিপারের জন্যই বাংলার এই তারকা কে সরাতে চায় বোর্ড। সময়ের সাথে সাথে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সমস্ত কিছু। বর্তমানে এই প্রতিভাবানকে দলে ফেরানোর জন্য একযোগে সরব গোটা দেশের ক্রিকেট অনুরাগীরা।

আমার সঙ্গে যা ঘটছে সেগুলোই বলেছি, সুর চড়ালেন বঙ্গ তারকা

Ganguly promised spot on team, says Wriddhiman Saha, shares threatening texts from 'journalist'
আমার সঙ্গে যা ঘটেছে সেগুলোই বলেছি, স্নেহাশিসের পাল্টা দিলেন ঋদ্ধি

এই নিয়ে ঋদ্ধিমান বলেন, আমার সঙ্গে ম্যানেজমেন্টের কি বিষয়ে কথা হয়েছে সেটা গোপন থাকার কথা ছিল। কিন্তু কেউ তো সেটা মিডিয়ার সম্মুখে এনেছে। সেইসময় কেউ কিছু বলেননি। তাছাড়া আমি যতদিন দলের সঙ্গে যুক্ত ছিলাম ততদিন একটাও মন্তব্য করিনি। তবে আসন্ন শ্রীলঙ্কা টেস্টে আমার নাম বাদ হওয়ার পরেই কথা বলেছি। কারণ এরপরে আমি আর দলের অংশ ছিলাম না। তাছাড়া আমি কোনও সাংবাদিক সম্মেলন করে কিছু বলিনি। সাংবাদিকরা এসে প্রশ্ন করেছে, তাই আমার সঙ্গে যা ঘটেছে সেগুলোই বলেছি। এই নিয়েই বর্তমানে সরগরম ভারতীয় ক্রিকেট মহল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত