SSC-TET Scam: আমাকে ফাঁসানো হয়েছে, নাম না করে উপেনকে কটাক্ষ সৎ রঞ্জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে। বিশেষ করে প্রাক্তন সিবিআই কর্তা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের মুখে উঠে এসেছে রঞ্জন ওরফে বাগদার চন্দন মণ্ডলের। শনিবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন তিনি। সিবিআই দফতরে প্রবেশের মুখে নাম না করে জানালেন, কাউকে চাকরি দিইনি। আমাকে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: মানিকের চার্জশিটে ছিল কুন্তলের নাম, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

শনিবার চন্দন মণ্ডল জানালেন, আমি সহায়তা করতে এসেছি। আমাকে উপেন বিশ্বাস ফাঁসানোর চেষ্টা করছেন। নির্বাচনের সময় বিধায়ক থাকাকালীন আমি ওনাকে সাহায্য করিনি। তাই এই কাজ করছেন। একইসঙ্গে নিয়োগ দুর্নীতির মিডিলম্যান প্রসন্ন রায় সম্পর্কে জানালেন, তাঁকে তিনি চিনতেন একই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু কী ধরনের ব্যবসা? তা নিয়ে খোলসা করে কিছুই জানালেন না।

আমাকে ফাঁসানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী উপেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য 
আমাকে ফাঁসানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী উপেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় যখন একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করেছে, তখন ২০২১ সালেই নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের কথা উল্লেখ করেছিলেন উপেন। অভিযোগ, প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি বিক্রি করেছিলেন ওই রঞ্জন। এমনকি তাঁর সততার কথা প্রকাশ করে উপেন বিশ্বাস জানিয়েছিলেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিতেন তিনি। তা শুনেই চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আমাকে ফাঁসানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী উপেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য 

আমাকে ফাঁসানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী উপেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য 
আমাকে ফাঁসানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী উপেনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য

তাঁর নাম প্রকাশ্যে আসার পর থেকেই বেপাত্তা ছিলেন রঞ্জন। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উপস্থিত হয়েছিলেন তিনি। সেদিন দাবি করেছিলেন চাকরির বিনিময়ে টাকা তিনি দেননি। শনিবার আরও একবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন। শিক্ষক দুর্নীতিতে কারা যুক্ত? সেবিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন