নজরবন্দি ব্যুরোঃ বুধবার স্বরাষ্ট্র বাজেটে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপি আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। তিনি বলেন, পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি শাসিত রাজ্য কিনেছিল।
আরও পড়ুনঃ আমি গরু পাচার-বালি খাদান কেলেঙ্কারি নিয়ে বলে দিই, তাই বিজেপি চলে গেল, বিস্ফোরক মমতা
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই তিনি পেগাসাস কিনতে চাননি। কিন্তু চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল। মমতার কথায়, এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথাও বলা যাবে না।
একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতার বক্তব্য, বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যানী তাঁকে জানিয়েছেন, শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন। মমতা বললেন, তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় সিবিআই।
তিনি বলেন, কাঁথির পুলিশকর্মী কীভাবে মারা গেলেন? তার কোনও সমাধান হল না কেন? বিজেপির বিরুদ্ধে পাঁচ রাজ্যের নির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। সবাই এক হলে রাষ্ট্রপতি নির্বাচনে ধাক্কা দেওয়া সম্ভব।
পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল, বিধানসভায় জানালেন মমতা

মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিধানসভা ওয়াকআউট করেন শুভেন্দু অধিকারীরা। এই সময়েই মমতা বলেন, ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই।



