আমি গরু পাচার-বালি খাদান কেলেঙ্কারি নিয়ে বলে দিই, তাই বিজেপি চলে গেল, বিস্ফোরক মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার স্বরাষ্ট্র বাজেট ঘোষণার সময় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভার বাইরে এসে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিধানসভায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে বন্দুমাত্র পিছপা হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি গরু পাচার-বালি খাদান কেলেঙ্কারি নিয়ে বলে দিই, তাই বিজেপি চলে গেল।

আরও পড়ুনঃ রেজিস্ট্রারের পর ইস্তফা দিলেন জনসংযোগ আধিকারিক, দীর্ঘ আন্দোলনে উত্তপ্ত বিশ্বভারতী

শুরুতেই মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন সমস্ত প্রশ্নের জবাব দেবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিধান্সভা ওয়াকআউট করেন শুভেন্দু অধিকারীরা। এই সময়েই মমতা বলেন, ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই। বিজেপি বিধায়কদের প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মমতা জানালেন, নির্ভয়া ফান্ডে ৯২ কোটি টাকা এসেছিল। তার মধ্যে ৫৪ কোটি টাকা খরচ হয়েছে।

দুই কাউন্সিলরের মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনুপম ভাল ছেলে, আর ঝালদায় কাউন্সিলরের মৃত্যর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অথচ শীতলখুচিতে ভোটের সময় চারজন মারা গেল তাদের বিচার হচ্ছে না। তদন্তের জন্য ডাকা হলে জবাব আসছে, ভার্চুয়ালি হাজিরা দেব। মমতা বলেছেন, তুমি অভিযোগ করে এখন পালিয়ে যাচ্ছ। তার মানে কি তুমি বিচার ব্যবস্থাকে ভুল পথে চালিত করছ?

আমি গরু পাচার-বালি খাদান কেলেঙ্কারি নিয়ে বলে দিই, বিজেপিকে আক্রমণ মমতার 

Will return to power with huge mandate: West Bengal CM Mamata Banerjee in  state assembly | Indiablooms - First Portal on Digital News Management

নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাঁথির পুলিশকর্মী কীভাবে মারা গেলেন? তার কোনও সমাধান হল না কেন? বিজেপির বিরুদ্ধে পাঁচ রাজ্যের নির্বাচনে রিগিংইয়ের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। সবাই এক হলে রাষ্ট্রপতি নির্বাচনে ধাক্কা দেওয়া সম্ভব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর