নজরবন্দি ব্যুরোঃ একটানা ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত বিশ্বভারতী। ছাত্র আন্দোলনের জেরে ইস্তফা দিয়েছেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগ্রবাল। রেজিস্ট্রারের পর ইস্তফা দিলেন জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বুধপবার ইস্তফা দেওয়ার পর কারণ ব্যাখা করেছেন অতিগ। বিশ্বভারতীকে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও ছাত্র আন্দোলবনের কারণে এই ইস্তফা বলে মনে করছেন অনেকেই। আবার আন্দোলনকারী পড়ুয়াদের পাল্টা দাবি, ছাত্র আন্দোলন নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অতিগ।
তবে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে বলেও জানা গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস করতে চাইছেন তাদের ক্লাসের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে দাবী না মেনে নেওয়া অবধি আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত আন্দোলনকারী পড়ুয়াদের।
ছাত্র আন্দোলনের জেরে চার দিন ধরে আটকে রয়েছেন জনসংযোগ আধিকারিক। পরে আদালতের নির্দেশে ছাড়া পান। সোমবার বাংলাদেশ ভবনে একটি বৈঠকে যোগ দিতে যান বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা সহ রেজিস্ট্রার। তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। যদিও আটক রাখাএর অভিযোগ উড়িয়ে দিচ্ছেন পড়ুয়ারা। তাদের বক্তব্য ওখানে স্ব-ইচ্ছায় আধিকারিকরা ছিলেন।
রেজিস্ট্রারের পর ইস্তফা দিলেন জনসংযোগ আধিকারিক, পরিস্থিতি স্থিতিশীল

উল্লেখ্য, হোস্টেল খোলা-সহ তিন দফা দাবি নিয়ে যে আন্দোলন জারি রয়েছে বিশ্বভারতীতে। আন্দোলনের আঁচ এতটাই বাড়তে থাকে যে, পরীক্ষা এবং ক্লাস বয়কট করার পথ বেছে নেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ হঠাৎ বিজ্ঞপ্তি জারি করে জানান, পরীক্ষা না দিলে উত্তীর্ণ করা যাবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আন্দোলনরত পড়ুয়ারা আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। পরে আন্দোলনের চাপে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে কর্তৃপক্ষ।



