Russia-Ukraine War: ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধের কারণে ফিরতে হয়েছে নিজভূমে। নিজেদের ভবিষ্যত নিয়ে আশঙ্কায় ছিলেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। বুধবার ৩৯১ জনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করলেন, ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ। সেইসঙ্গে ইন্টার্নশিপ এবং স্টাইফেন্ট পাবেন তাঁরা।

আরও পড়ুনঃ Corona in China: দাবানলের মতো ছড়াচ্ছে করোনা সংক্রমণ, শয্যার সংখ্যা বাড়াল চিন

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা প্রথম বর্ষের পড়ুয়া, তাঁরা নতুন করে এখানে শুরু করতে পারেন। আবার যারা দ্বিতীয় বা তৃতীয় বর্ষের পড়ুয়া, তাঁদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বর্ষের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করবে সরকার। সমস্ত ক্ষেত্রেই অনুমোদনের জন্য ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হবে রাজ্য।

ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যদি রাজি না হয় সেক্ষেত্রে নিজে গিয়ে দিল্লিতে কথা বলবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সহ স্টাইপেন্ডের সুযোগ পাবেন পড়ুয়ারা। এটা দেশে নতুন ইতিহাস স্থাপন করবে। যা আগামী দিনে সমস্ত রাজ্যগুলি অনুসরণ করবেন বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ, পাবেন বিশেষ ছাড় 

ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ, পাবেন বিশেষ ছাড় 
ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন বাংলায় পড়ার সুযোগ, পাবেন বিশেষ ছাড় 

মুখ্যমন্ত্রীর ঘোষণা, বিভিন্ন বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁদের সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়া মেডিক্যাল কোর্সের মাঝপথ থেকে যাঁদের ফিরতে হয়েছিল, তাঁরাও এ রাজ্য়ের বেসরকারি কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে রাজ্য সরকার ৫০ শতাংশ খরচ বহন করবে। এছাড়া ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে’র সুবিধাও পাবেন এঁরা। তার মাধ্যমে ঋণও নেওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত