Mukul Roy: আমি বিজেপির বিধায়ক নই, নিজের অবস্থান স্পষ্ট করলেন মুকুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের পর ছেলে শুভ্রাংশুকে তিনিই প্রথম তৃণমূলে যোগদান করেছিলেন। তবুও কৃষ্ণনগরের বিধায়ককে পিএসির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন স্পিকার। স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি। বিষয় গড়ায় আদালতে। তবুও স্পিকারের তরফে জানিয়ে দেওয়া হয় মুকুল রায় এখনও বিজেপিতেই রয়েছেন। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে মুকুল রায় জানিয়ে দিলেন, আমি বিজেপির বিধায়ক নই।

আরও পড়ুনঃSisir Adhiakri: আমি তৃণমূলে আছি, জানালেন শিশির অধিকারী

সম্প্রতি পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। স্পিকারের কাছে তিনি জানিয়েছেন, কোনও চাপে পড়ে নয়, বরং নিজের ইচ্ছেতেই ইস্তফা দিয়েছেন তিনি। এরপর সেই পদের জন্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বেছে নিয়েছেন স্পিকার। যদিও তাঁকে নিয়েও জটিলতা শুরু হয়েছে।

আমি বিজেপির বিধায়ক নই, বললেন মুকুল 
আমি বিজেপির বিধায়ক নই, বললেন মুকুল

সোমবার বিধানসভায় ভোট দিতে আসেন মুকুল রায়। ভট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের প্রার্থীকেই ভোত দিয়েছেন তিনি। তিনি আশাবাদী নির্বাচনে জয় হবে তৃণমূলের। এমনকি তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি আর বিজেপির বিধায়ক নেই।

আমি বিজেপির বিধায়ক নই, বললেন মুকুল 

আমি বিজেপির বিধায়ক নই, বললেন মুকুল 
আমি বিজেপির বিধায়ক নই, বললেন মুকুল

মুকুল রায়ের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। মুকুল রায় মহা জালিয়াত। তৃণমূল সেই জালিয়াতদের কারখানা। সেটা মুকুল রায়ের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত