উচ্চমাধ্যমিক নিয়ে নয়া পরিকল্পনা, সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উচ্চমাধ্যমিক নিয়ে নয়া পরিকল্পনা, সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে এবার কি একাধিক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে? এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য।

আরও পড়ুনঃ অনিল কন্যার দায়সারা জবাব, অজন্তাকে সাসপেন্ড করতে চলেছে সিপিআইএম

তারপরই করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে যে একাধিক পরিকল্পনা রয়েছে তা বুঝিয়ে দিলেন। এদিন তিনি বলেন “উচ্চমাধ্যমিকের পদ্ধতিকে আরও বিজ্ঞানভিত্তিক বা আরও সরলীকরণ করতে হবে।”

সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য
সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য

তবে শুধু সরলীকরণ নয় পরীক্ষা নিয়েও যে একাধিক পরিকল্পনা রয়েছে সেটাও বুঝিয়ে দেন তিনি। আরো বলেন “উচ্চমাধ্যমিকে একটাই নির্ণায়ক পরীক্ষা হবে এই ধারণা এখন অনেক জায়গা থেকেই উঠে গেছে। অনেকেই এখন ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। একাধিক পরীক্ষার মাধ্যমে ও ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উচিত। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।”

উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের বিতর্কের জেরে সরানো হয়েছে প্রাক্তন সভাপতি মহুয়া দাস কে। মূলত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয় ছাত্র-ছাত্রীদের। পরীক্ষা না দিয়েও কিভাবে ফেল সেই প্রশ্ন তুলে বিক্ষোভও দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের ফেল করা ছাত্র ছাত্রীদের নতুন করে সংশোধিত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য
সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য

কেবল তাই নয় সংসদের তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় ১০০ শতাংশই পাস করেছে উচ্চমাধ্যমিকে। যদিও এদিন দায়িত্ব নেওয়ার পরপরই নয়া সভাপতি জানান উচ্চমাধ্যমিকের সমস্যা নিয়েও গুরুত্ব দিতে চলেছেন। এ প্রসঙ্গে চিরঞ্জীব ভট্টাচার্য জানান এদিন বলেন ” বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি উচ্চমাধ্যমিকে কিছু কিছু সমস্যা আছে। তাই আমাকে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।”

উচ্চমাধ্যমিক নিয়ে নয়া পরিকল্পনা, সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক নিয়ে নয়া পরিকল্পনা, উচ্চমাধ্যমিকের সায়েন্স বিভাগের ছাত্র ছাত্রীরা যাতে বিভিন্ন রাজ্যের ও দেশের বোর্ড গুলির সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে সেই বিষয়েও প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার কথাও জানান চিরঞ্জীব ভট্টাচার্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর