নজরবন্দি ব্যুরো: গতকাল রাত ১২ বাজার পর থেকেই বলিউড জগতের অন্যতম তারকা হৃত্বিক রোশন কে ঘিরে কার্যত উপচে পড়েছে সমস্ত স্যোশাল সাইট। ক্রিশ অনুরাগী থেকে শুরু করে তাঁর বলি সতীর্থ প্রায় সকলের তরফ থেকেই দেখা গিয়েছে বহু আবেগঘন পোস্ট। তবে এই সমস্ত দেখে আদৌ যে চুপচাপ বসে থাকবেন মিস্টার রোশান তা জানা ছিল সকলেরই । তাই সকলের ভাবনা কে বাস্তব রূপ দিয়ে নিজের আসন্ন সিনেমা বিক্রম বেদা’র ফার্স্টলুক নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে সকল কে চমকে দেন তিনি।
আরও পড়ুনঃ চলতি মাসেই শীর্ষে উঠবে সংক্রমণ, গ্রাফ নামবে মাসের শেষেই!
যেখানে কালো রংয়ের কুর্তা, ও গালভরা দাড়ি সহ চোখে অ্যাভিয়েটর সানগ্লাসে ধরা দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি তার মুখ ও বুকে দেখা যায় ছোপ ছোপ রক্তের দাগ। যা দেখে সহজেই বোঝাই যাচ্ছে, কোনো অ্যাকশন সিকোয়েন্সের ছবি এটি। আর এই লুক প্রকাশ্যে আশার পরেই ঘন্টা কয়েকের মধ্যেই যথেষ্ট ভাইরাল হয়ে ওঠে এটি। এরপর থেকেই তার নেট মাধ্যম থেকে এই ছবি শেয়ারের ঢল নামে তাঁর অনুগামীদের মধ্যে।

কিন্তু ছেলের জন্মদিনে মা চুপ থাকবেন তা কল্পনার ও অতীত। তাই রাতের ঘড়ি ১২ টার কাটা ছুতেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে মা পিঙ্কি রোশন লেখেন,”আজ আমার চাঁদের ছেলে ডুগগু এর শুভ জন্মদিন। তুমি জন্মেছ অন্যকে নতুন জীবন দিতে। তিনি আরও লেখেন শুধু তোমার চোখই যথেষ্ঠ যা সবার মধ্যে থেকে সহজে ভালোবাসা বয়ে আনতে পারবে। তবে সদা সর্বদা ভালো থেকো এই গোটা বিশ্বের কাছে আমার এমনটাই প্রার্থনা।”

৪৮ এ পা হৃত্বিকের, আবেগঘন পোস্ট মা পিঙ্কি সহ অন্যান্য বলি তারকার
যা সহজেই মন কেড়েছে সকলের। এরপর যত সময় এগিয়েছে তত নিজের বলি সতীর্থদের তরফ থেকে আশা শুভেচ্ছাবার্তায় ভরেছে নেট মাধ্যম। অনুষ্কা শর্মা থেকে শুরু করে ভিকি কৌশল, আলিয়া ভাট প্রায় সকলের স্যোশাল সাইট থেকেই দেখা দিয়েছে একাধিক আবেগঘন পোস্ট। এমনি টাইগার শ্রফের তরফ থেকে ও মিলেছে শুভেচ্ছা বার্তা। যা সহজেই মন কেড়েছে নেটিজেনদের। তবে এখনও সকলেরই নজর তাঁর আগামী সিনেমার দিকে।



