ফাইটার করে কত টাকা পেলেন হৃতিক ও দীপিকা? জানলে আপনার চোখ কপালে উঠবে

Fighter:সব মিলিয়ে ফাইটার ছবির বাজেট ২৫০ কোটি টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হৃতিক-দীপিকার ফাইটার (Fighter) ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এমনকী, বক্স অফিসের অঙ্কেও খুব একটা বেশি ম্যাজিক দেখাতে পারছে ফাইটার। হিসেব বলছে, ছবির মুক্তির পাঁচদিনে ফাইটার ঝুলিতে পুরেছে দেড়শো কোটি টাকা। ছবির ট্রেলার মুক্তির পর যেমন সাড়া মিলেছিল, ছবি মুক্তির পর তেমন ঝড় চোখে পড়েনি।

আরও পড়ুন: আরও ভয়ঙ্কর হতে পারে ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল

fighter2
তবে প্রশংসিত হয়েছে হৃতিক ও দীপিকার (Deepika Padukone) কেমিস্ট্রি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি করে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন কত টাকা পেলেন জানেন? বলিউড সূত্রে খবর, হৃত্বিক রোশন (Hrithik Roshan) এই ছবি করে ৮৫ কোটি টাকা পেয়েছেন। অপর দিকে দীপিকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৪ কোটি টাকা।

fighter1

সব মিলিয়ে ফাইটার ছবির বাজেট ২৫০ কোটি টাকা। এই ছবি নিয়ে নায়কের বাবা রাকেশ রোশন (Rakesh Roshan) গোটা টিম কে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ছেলের নামে কিছু বলেননি। তবে তিনি কিছু না বললেও দর্শকরা যে তাঁর ছেলেকে পছন্দ করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

ফাইটার করে কত টাকা পেলেন হৃতিক ও দীপিকা? জানলে আপনার চোখ কপালে উঠবে

fighter3

উল্লেখ্য, গত বছরে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ (Siddhartha Anand) পরিচালিত পাঠান। বক্স অফিসে রেকর্ড ভেঙেছিল ছবিটি। এ বারও কি তাই হবে? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত