কেমন যাবে এই সপ্তাহের রাজ্যের আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেমন যাবে এই সপ্তাহের রাজ্যের আবহাওয়া? সপ্তাহান্তে রাজ্যে দুর্যোগের ভ্রূকুটি। বাড়বে বৃষ্টি । উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তার ফলে বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা থাকছে।

পাহাড়ে নামতে পারে ধস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বুধবারের তুলনাতেও এদিন গরমের দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গের পুর বিপরীত ছবি অবশ্য উত্তরবঙ্গের।

আরও পড়ুনঃ দেশে দু’দিনে সংক্রমণ বাড়লো ১০ হাজার, ২৪ ঘন্টায় মৃত্যু ৫০০ পার

এদিন সকাল থেকেই সেখানে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ও বেশকিছু জেলাতে স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হতে পারে এ দিন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলিতে খুব কম পরিমাণ বৃষ্টি হওয়ার কথা রয়েছে।

কেমন যাবে এই সপ্তাহের রাজ্যের আবহাওয়া?

যদিও পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরপ্রদেশ, বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী ৪-৫ দিন বাংলার উত্তর এবং দক্ষিণের তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ তাপমাত্রার পারদ কিছুটা চড়তে পারে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত