দেশে দু’দিনে সংক্রমণ বাড়লো ১০ হাজার, ২৪ ঘন্টায় মৃত্যু ৫০০ পার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে দু’দিনে সংক্রমণ বাড়লো ১০ হাজার, গত পরশুর পরিসংখ্যান অনুযায়ী যেখানে গোটা দেশে ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণ হয়েছিল ৩০ হাজারের কিছু বেশি, দু দিন পরেই সেই পরিমাণ এক ধাক্কায় কমার বদলে বেড়ে গিয়েছে প্রায় হাজার ১০।

আরও পড়ুনঃ মামলা সামলেই নিয়োগ হবে উচ্চ-প্রাথমিকে, প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন।

করোনার দ্বিতীয় ডেউয়ের ধাক্কা থেকেই ক্রমেই সুস্থ হচ্ছে দেশ। তবে তার মাঝেই কিছু জায়গার লাগাম ছাড়া ভিড়, নিয়ম না মানার উতসাহ কপালে ভাঁজ ফেলেছিল গবেষকদের। গতকালই কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব চিঠি দিয়েছেন সব রাজ্যের মুখ্য সচিবকে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আরও কঠোর হোক রাজ্য।

দেশে দু’দিনে সংক্রমণ বাড়লো ১০ হাজার, ভাবাচ্ছে উত্তর-পূর্ব ভারত। 

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। গতকাল এই সংখ্যা ছিল বেশ কম। আজকের পর দেশে করোনায়  মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জনে। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু গতকালের থেকে কমেছে অল্প। করোনা কবলে ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৫৮১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী  এই নিয়ে দেশে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশে দু’দিনে সংক্রমণ বাড়লো ১০ হাজার, দেশের বাকি সব রাজ্য গুলিতে পরিস্থিতি কিছুটা ভালো হলেও ভাবাচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। ইতিমধ্যেই গত পরশু সেখানের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী।

আসাম সহ বাকি রাজ্য গুলিতে সংক্রমণ চলছেই।  চিন্তা বাড়াচ্ছে বিজয়নের রাজ্য, ভাবনায় ফেলছে মহারাষ্ট্রও। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৬০২ জন। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তা আড়াই হাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত