ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন? জানুন বিস্তারিত..

মারাত্মক ডেঙ্গু জ্বরে অভ্যন্তরীণ রক্তপাত এবং অঙ্গের ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাধারণত বর্ষার শুরুতে দেশজুড়েই বাড়ে ডেঙ্গির প্রকোপ। তাই সাম্প্রতিক সময়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন ভাইরাল জ্বরে। তবে অনেকেই ভাইরাল জ্বর নাকি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে তা গুলিয়ে ফেলেন। অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হলেও ডেঙ্গু সন্দেহে হাসপাতালে যাচ্ছেন। আবার কখনও কখনও ডেঙ্গি জ্বরকে শুধু ভাইরাল জ্বর ভেবে অবহেলা করেন ফলে অনেক সময়ে রোগীর গুরুতর সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তবে আমাদের জেনে রাখা দরকার ডেঙ্গি ও ভাইরাল জ্বরের প্রাথমিক লক্ষণ গুলি একই হলেও বেশ কিছু ফারাক আছে এই দুই জ্বরের।

ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন? জানুন বিস্তারিত..

ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন? সাধারণ ভাইরাল জ্বরের ক্ষেত্রে যে উপসর্গ গুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ভাইরাল জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে। ভাইরাল জ্বর তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয়। এটি সাধারণত সংক্রামিত মানুষের নিঃসরণ স্পর্শ করলে বা বাতাসের মাধ্যমে প্রেরিত হলে ছড়িয়ে পড়তে পারে।

ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন? জানুন বিস্তারিত..

অন্যদিকে, ডেঙ্গি জ্বর এডিস ইজিপ্টি মশা দ্বারা সংক্রমিত হয়। এই ধরনের মশার কালো এবং হলুদ ডোরা থাকে। এই মশাকে তাই টাইগার মশাও বলা হয় সাধারণত এরা রাতে বা ভোরের দিকে কামড়ায়।

ডেঙ্গির উপসর্গগুলি কি কি?

১) জ্বর, মাথা যন্ত্রণা, হাত-পায়ের সঙ্গে সারা শরীরে ব্যথা। চোখের পিছনে ব্যথা শুরু হয়।
২) বমি ভাব, অরুচি। গাঁটে ব্যথা।
৩) গায়ে র‍্যাস, চুলকানি, ডায়েরিয়া।
৪) দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া শুরু হয়।
৫) গলাব্যথা, ঢোক গিলতে কষ্ট।

ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন?

ডেঙ্গি না সাধারণ ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন কিভাবে বুঝবেন? জানুন বিস্তারিত..

ভাইরাস শ্বেত রক্ত কোষে প্রবেশ করে এবং পুনরুৎপাদন করে। ডেঙ্গি আপনার রক্ত প্রবাহে প্লেটলেটের সংখ্যা কমে যায়। রক্তে অণুচক্রিকার বা প্লেটলেটের সংখ্যা সাধারণ অবস্থায় থাকে ১,৫০,০০০ থেকে ২,৫০,০০০ প্রতিমিলি.। তবে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে তা দ্রুত কমে যায়। তা যদি ২০,০০০ প্রতি মিলি.-এর নিচে থাকে,এটি অভ্যন্তরীণ রক্তপাত, কোনও অঙ্গের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। মারাত্মক ডেঙ্গু জ্বরে অভ্যন্তরীণ রক্তপাত এবং অঙ্গের ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

[ez-toc]

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর