গরমে হতে পারে ‘হিট এডেমা’, কীভাবে রেহাই পাবেন এর থেকে?

সাধারণত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এডেমায় বেশি আক্রান্ত হন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তীব্র দাবদাহে পুড়ছে সকলে। এই গরমে দীর্ঘক্ষণ বাইরে থাকলে হতে পারে হিট এডেমা (Heat Edema)। দীর্ঘক্ষণ উষ্ণ এলাকায় থাকলে দেখা দিতে পারে এই রোগ। এতে ফুলে যায় হাত-পা। একেই এডেমা বলে। অতিরিক্ত জল শরীরে নানা কারণে জমতে পারে, এমনকী, নানা অঙ্গেও। সমগ্র শরীরেই বাড়তে পারে জলের মাত্রা। কোনও একটি কারণ নয়, এর পিছনে রয়েছে একাধিক কারণ।

গরমে হতে পারে 'হিট এডেমা', কীভাবে রেহাই পাবেন এর থেকে?

আরও পড়ুন : ফের শাহজাহানের মুখে চক্রান্ত তত্ত্ব, ইডির নজরে এবার ‘খেরোর খাতা’

এডেমা কোন রোগ নয় বরং রোগের উপসর্গ। দেহে অতিরিক্ত ফ্লুইড জমলে এই রোগ দেখা দিতে পারে। সুগার, প্রেসার, হার্টের রোগীদের এতে বেশী ভয় রয়েছে। সাধারণত অন্য কোনও রোগ বা ওষুধের প্রভাবে এই উপসর্গ দেখা দেয়। অনেকক্ষণ একইভাবে বসে থাকলে, দীর্ঘদিন শয্যাশায়ী হলে এই সমস্যা দেখা দিতে পারে।এডেমা সাধারণত দুই প্রকারের।

গরমে হতে পারে 'হিট এডেমা', কীভাবে রেহাই পাবেন এর থেকে?
গরমে হতে পারে ‘হিট এডেমা’, কীভাবে রেহাই পাবেন এর থেকে?

গরমে হতে পারে ‘হিট এডেমা’, কীভাবে রেহাই পাবেন এর থেকে?

ডিপেন্ডেন্ট এডেমা ও নন-পিটিং এডেমা। সাধারণত ওজন বেড়ে যায়। এর ফলে শরীর ভারী হয়ে যায়। ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। স্পঞ্জভাব কমে যায়। কিডনির সমস্যাও দেখা দিতে পারে। হৃদরোগ অর্থাৎ হার্ট ফেল পর্যন্ত হতে পারে। সাধারণত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এডেমায় বেশি আক্রান্ত হন। গর্ভাবস্থায় নারীরাও এই সমস্যায় পড়েন। এই রোগ ঠেকাতে জল খান। রোদ এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন