এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়ে দিল, এক দেশ এক নির্বাচন হলে কত খরচ হবে। এরপর খোদ কেন্দ্রের যুক্তি নিয়ে বড় প্রশ্ন উঠল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন একসঙ্গে করানোর পরিকল্পনা ছিল কেন্দ্রের মোদী সরকারের। যুক্তি ছিল, এক দেশ এক নির্বাচন হলে খরচ কম হবে। তবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়ে দিল, এক দেশ এক নির্বাচন হলে কত খরচ হবে। এরপর খোদ কেন্দ্রের যুক্তি নিয়ে বড় প্রশ্ন উঠল।

এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

আরও পড়ুন: চাপের মুখে রামমন্দির উদ্বোধনের দিন ছুটি বাতিল করল দিল্লির AIIMS

সূত্রে খবর, নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের লোকসভা নির্বাচন (Loksabha Election) ও সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে প্রতি ১৫ বছরে ইভিএমের (EVM) জন্যই খরচ হবে ১০ হাজার কোটি টাকা। একটি ইভিএমের আয়ু ১৫ বছর, সেই হিসেবে পাঁচ বছর পরপর নির্বাচন হলে একটি ইভিএম তিনবার ব্যবহার করা যেতে পারে। ১৫ বছর পর নতুন ইভিএম মেশিন কিনতে হবে। নির্বাচন কমিশন জানায়, লোকসভা ও বিধানসভা একসঙ্গে হলে এখনের তুলনায় দ্বিগুণ ইভিএম প্রয়োজন হবে অর্থাৎ খরচও হবে বেশি।

এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন
এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

চলতি বছরে যে লোকসভা নির্বাচন হবে তাতে দেশজুড়ে বুথ থাকবে প্রায় ১২ লক্ষ। সেই হিসেবে লোকসভা ও বিধানসভার জন্য একটি বুথে দুটি করে ইভিএম থাকবে। দুটি নির্বাচন আলাদা আলাদা হয় বলে একটি ইভিএমেই কাজ চলে যায়, কিন্তু এবার তা দ্বিগুণ হতে পারে। শুধু ইভিএমের জন্য ১৫ বছর পরপর বাড়তি খরচ হবে কেন্দ্রের।

এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

এক দেশ এক নির্বাচনে খরচ কম, মোদী সরকারের যুক্তিতে প্রশ্ন, টাকার অঙ্ক শুনে চমকে যাবেন

এক দেশ এক নির্বাচন হলে ভোটারদের সুরক্ষার দিকেও বিশেষ নজর দিতে হবে। সেক্ষেত্রে খরচ অনেকটাই বাড়বে। কেন্দ্রের গড়া কমিটি ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন চালুর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে। নির্বাচন কমিশনের রিপোর্ট সেই কমিটির হাতেও যাবে। এই প্রক্রিয়া চালুর জন্য সংবিধানের পাঁচটি ধারা সংশোধন করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত