চাপের মুখে রামমন্দির উদ্বোধনের দিন ছুটি বাতিল করল দিল্লির AIIMS

Ram Mandir: হাসপাতালের পরিষেবা বন্ধ থাকায় ভালমতো প্রভাব পড়তে পারে দিল্লির চিকিৎসা পরিষেবায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার (Ayodhya) রাম মন্দির। দীর্ঘ অপেক্ষার পর আগামিকাল, ২২ জানুয়ারি রামলালার মূর্তি (Statue of Ramlala) স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের (Ram Temple) গর্ভগৃহে। এই মুহূর্তের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ৮ হাজার বিশিষ্টজনকে। ইতিমধ্যেই অযোধ্যায় ভক্তদের ঢল নেমেছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ram1 1

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অপরদিকে এই উদ্বোধন উপলক্ষে দেশের অনেক রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি সোমবার সমস্ত সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে মোদী সরকার।

চাপের মুখে রামমন্দির উদ্বোধনের দিন ছুটি বাতিল করল দিল্লির AIIMS
চাপের মুখে রামমন্দির উদ্বোধনের দিন ছুটি বাতিল করল দিল্লির AIIMS

আর এই ছুটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ জানা যাচ্ছে এই ছুটির আওতাই পরছে দেশের জরুরী পরিষেবার কর্মীরাও। যেমন চিকিৎসা, দমকলের কর্মীরা। আর সেই কারণেই শনিবার এক বিবৃতি দিয়ে দিল্লি এইমস (AIIMS) জানিয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সোমবার এইমসও অর্ধদিবস ছুটি থাকবে।

হাসপাতালের জরুরি পরিষেবা এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি (Critical care unit) সক্রিয় থাকবে। খবরে প্রকাশ শুধু আইএমসই না দিল্লির ৪টি হাসপাতালে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে হাসপাতালের পরিষেবা বন্ধ থাকায় ভালমতো প্রভাব পড়তে পারে দিল্লির চিকিৎসা পরিষেবায়।

চাপের মুখে রামমন্দির উদ্বোধনের দিন ছুটি বাতিল করল দিল্লির AIIMS

ram2

আর চিকিৎসা ক্ষেত্র বন্ধ থাকলে বন্ধ হয়ে যাবে ১২ হাজার অস্ত্রোপচার। আর ৩২ হাজার রোগীর আউটডোর পরিষেবা। ফলে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের জেরে পূর্ববর্তী নির্দেশিকা পাল্টাতে বাধ্য হল AIIMS। শেষ পাওয়া খবর থেকে যানা গিয়েছে যে অন্য দিনের মতো আউটডোর খোলা থাকবে হাসপাতালের। ফলে রোগীরা অন্য দিনের মতো চিকিৎসা করাতে পারবেন। হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে নয়া এই নির্দেশিকা তাঁদের অধস্তনদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত