নজরবন্দি ব্যুরোঃ পেঙ্গুইনের দক্ষিণ মেরুবলয়ের আশেপাশের অঞ্চলে দেখা যায়। পেঙ্গুইন দিবাচর এবং সমুদ্রবাসী। এরা সাঁতারু প্রকারের হয়। এবং এরা তাড়া করে মাছ ধরে। হাঁটতে কিছুটা অপটু হয় পেঙ্গুইন, তাছাড়া এরা উবুড় হয়ে শুয়ে দুই হাতডানা নেড়েচেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায়। এদের বুক পেট ধবধবে সাদা, এবং বাকি শরীর কালো বা নীলচে ধরনের হয়। পেঙ্গুইন অনেক প্রকারের হয়।
আরও পড়ুনঃ অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ

সারা বিশ্ব জুড়ে প্রায় অনেক প্রজাতির পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। তবে পৃথিবীতে যত প্রজাতির পেঙ্গুইন আছে তাঁর মধ্যে বেশির ভাগ থাকে আমেরিকা এবং নিউজিল্যান্ডে। আজ বিশ্ব পেঙ্গুইন দিবস। তাই এই দিবসে অন্তত একদিন পেঙ্গুইনের সাথে পরিচয় হওয়াই যায়। পেঙ্গুইন এখন প্রায় বিলুপ্তের পথে। তবে পেঙ্গুইন ও আমাদের সমাজের বাস্তুতন্ত্রের জন্য ভীষণ ভাবেই গুরুতপূর্ণ।

ম্যাকরনি পেঙ্গুইন নামে একধরনের পেঙ্গুইন পাওয়া যায়। এদের নাম হয়তো কেউ ই জানেননা বিশেষ ভাবে। এদের মাথার ওপর একধরনের হলুদ ধরনের মুকুট থাকে যা পালকের মতো কিছুটা। যা দেখতে অনেকটা আঠেরো শতকে পুরুষ রা যেরকম টুপি পরত তাঁদের টুপির পালকের মতো। এদের এই বিশেষ ধরনের বিশিষ্টের জন্যই এদের নামকরণ এরুপ হয়েছে।
মুকুট পরিহিত পেঙ্গুইন! এদের এই বিশেষ ধরনের বিশিষ্টের জন্যই এদের নামকরণ এরুপ হয়েছে
এছাড়াও বিভিন্ন প্রজাতির বিশেষ ধরনের পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। যেমন চিনস্ট্র্যাপ পেঙ্গুইন, রয়্যাল পেঙ্গুইন, রাজা পেঙ্গুইন, ছোট নীল পেঙ্গুইন, হলুদ চোখ পেঙ্গুইন,



