কী ভাবে এই কামব্যাক? ম্যাচ শেষে রহস্য ফাঁস করলেন রোহিত

৯০ বলে ১১৯ রান করে ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে ফের মুছে ফেললেন বিতর্কের ছাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার ব্যাটে যেন রান ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটেও তার পারফরম্যান্সে পরিবর্তন দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের পর একাধিক প্রশ্ন উঠেছিল, কেন এখনও ভারতীয় দলের সদস্য রয়েছেন রোহিত শর্মা। কিন্তু সেসব প্রশ্নের জবাব দিলেন রোহিত শর্মা নিজেই।

৯০ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলে রোহিত শর্মা ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় উপহার দিলেন। ম্যাচ শেষে ভারত অধিনায়ক জানালেন, “কীভাবে ব্যাট করতে চাই, সেটা আমি কয়েকটা ভাগে ভেঙে দেখেছি। এটা ভেবে দেখা খুব জরুরি ছিল। মাঠে একবার সেট হয়ে গেলে দীর্ঘক্ষণ ব্যাট করাই ছিল লক্ষ্য।” এছাড়া তিনি বললেন, “গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, তাই দলকে জেতাতে পেরে খুব ভালো লাগছে।”

এটি ছিল রোহিত শর্মার ৩২ নম্বর ওডিআই সেঞ্চুরি, যা এসেছে প্রায় ৪৮৭ দিন পর। ইনিংসটি সাজানো ছিল এক ডজন চার এবং সাতটি ছক্কায়। ম্যাচের পর রোহিত বলেন, “ইংল্যান্ডের বোলিং পরিকল্পনা ছিল আমাকে শরীরের দিকে বল করার। তবে আমি প্রস্তুত ছিলাম এবং সফল হয়েছি।”

দলের জয়ের জন্য রোহিত তার সতীর্থ শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারের প্রশংসা করেছেন। গিল ৬০ রানে ফিরে গেলেও, তার পরিপক্বতা এবং আত্মবিশ্বাস দলের জন্য মূল্যবান ছিল। শ্রেয়স আইয়ার ৪৪ রান করেন এবং দলের জয় নিশ্চিত করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত